পৌ র নী তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 

প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো পৌরনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

অধ্যায়-৭

৭. একটি রাষ্ট্রের দর্পণ বলা হয় কাকে?

ক. সরকার খ. জনগণ গ. আইন ঘ. সংবিধান

উত্তর: ঘ. সংবিধান।

৮. সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কয়টি?

ক. ৫টি খ. ১০টি গ. ৪টি ঘ. ৮টি

উত্তর: গ. ৪টি

৯. কোন সংবিধানে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে পারে?

ক. সুপরিবর্তনীয় সংবিধানে

খ. দুষ্পরিবর্তনীয় সংবিধানে

গ. উত্তম সংবিধানে ঘ. লিখিত সংবিধানে

উত্তর: গ. উত্তম সংবিধানে

১০. যেকোনো দেশের সংবিধানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

ক. শাসনব্যবস্থার ধরন উল্লেখ থাকা

খ. মৌলিক অধিকার লিপিবদ্ধ থাকা

গ. বিচার বিভাগের স্বাধীনতার কথা উল্লেখ থাকা

ঘ. গণতান্ত্রিক শাসনব্যবস্থার উল্লেখ থাকা

উত্তর: খ. মৌলিক অধিকার লিপিবদ্ধ থাকা

১১. লিখিত সংবিধানের দোষ কোনটি?

ক. অনিশ্চিত খ. অস্থায়ী

গ. নমনীয় ঘ. দুষ্পরিবর্তনীয়

উত্তর: ঘ. দুষ্পরিবর্তনীয়

১২. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কেমন ধরনের?

ক. সুপরিবর্তনীয় সংবিধান

খ. দুষ্পরিবর্তনীয় সংবিধান

গ. অলিখিত সংবিধান ঘ. প্রাকৃতিক সংবিধান

উত্তর: খ. দুষ্পরিবর্তনীয় সংবিধান

১৩। ইংল্যান্ডের রাজা জন ‘ম্যাগনাকার্টা’ নামে অধিকার সনদ দান করেন কত সালে?

ক. ১২১৫ সালে খ. ১৮১২ সালে

গ. ১৪১৯ সালে ঘ. ১৩১২ সালে

উত্তর: ক. ১২১৫ সালে।

অধ্যায়-৮

১. রাজনৈতিক দলের মূল লক্ষ কী হওয়া বাঞ্ছনীয়?

ক. জনগণের কল্যাণ সাধন করা

খ. সরকারের সমালোচনা করা

গ. সরকারের দুর্বল দিক চিহ্নিত করা

ঘ. রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা

উত্তর: ক. জনগণের কল্যাণ সাধন করা।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 সিনিয়র শিক্ষক