পৌ র নী তি

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো পৌরনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-৮
২. ‘আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন’।—এ উক্তিটি কার?
ক. গেটেলের খ. অধ্যাপক ফাইনারের
গ. লাস্কির ঘ. ডাইসির
উত্তর: খ. অধ্যাপক ফাইনারের
৩. নির্বাচন কী?
ক. প্রতিনিধি নিয়োগ খ. প্রার্থী বাছাইয়ের কাজ
গ. গণতন্ত্রের গুরুত্বপূর্ণ বিষয় ঘ. নিয়োগ প্রক্রিয়া
উত্তর: খ. প্রার্থী বাছাইয়ের কাজ
৪. উত্তম নির্বাচন পদ্ধতি কোনটি?
ক. সহজ ভোটদান পদ্ধতি খ. প্রত্যক্ষ নির্বাচন
গ. প্রকাশ্য ভোট ঘ. সর্বজনীন ভোটাধিকার
উত্তর: খ. প্রত্যক্ষ নির্বাচন
৫. নির্বাচনে দুর্নীতিমূলক অপরাধের দণ্ড—
ক. পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা
খ. জরিমানাসহ সর্বোচ্চ ১০ বছর বা কমপক্ষে দুই বছর সশ্রম কারাদণ্ড
গ. সর্বোচ্চ ১০ , কমপক্ষে ৩ বছর কারাদণ্ড
ঘ. জরিমানাসহ ঊর্ধ্বে ৫ বছর বা নিম্নে ১ বছর সশ্রম কারাদণ্ড
উত্তর: খ. জরিমানাসহ সর্বোচ্চ ১০ বছর বা কমপক্ষে দুই বছর সশ্রম কারাদণ্ড
৬. বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যগণ কীভাবে নির্বাচিত হন?
ক. পরোক্ষ ভোটে খ. প্রত্যক্ষ ভোটে
গ. নির্বাচন কমিশনের মাধ্যমে
ঘ. জাতীয় সংসদে হাত তুলে
উত্তর: খ. প্রত্যক্ষ ভোটে
৭. রাজনৈতিক দলের কাজ কোনটি?
ক. আইন প্রণয়ন করা খ. জনমত গঠন করা
গ. ন্যায়বিচার করা ঘ. উন্নয়নমূলক কাজ করা
উত্তর: খ. জনমত গঠন করা
৮. রাজনৈতিক দলের মতাদর্শ কোথায় নিহিত?
ক. কর্মসূচিতে খ. নির্বাচনে
গ. সরকারে ঘ. চিন্তা-চেতনায়
উত্তর: ক. কর্মসূচিতে
৯. ‘গণতান্ত্রিক সরকারের রাজনৈতিক দলের ভূমিকা একাধারে দুরূহ, জটিল এবং সুদূরপ্রসারী।’—এ উক্তিটি কার?
ক. লর্ড বেন্টিংয়ের খ. লর্ড ডালহোসির
গ. লর্ড ব্রাইসের ঘ. ডাইসির
উত্তর: গ. লর্ড ব্রাইসের
১০. গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সকল ক্ষমতার উৎস কে?
ক. নির্বাচন কমিশন খ. জনগণ
গ. সংসদ ঘ. সরকার
উত্তর: খ. জনগণ
১১. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কোন ধরনের নির্বাচনে নির্বাচিত হন?
ক. প্রত্যক্ষ নির্বাচনে খ. পরোক্ষ নির্বাচনে
গ. উত্তম নির্বাচনে ঘ. মধ্যবর্তী নির্বাচনে
উত্তর: খ. পরোক্ষ নির্বাচনে।
মো. মাহবুবুর রহমান, সিনিয়র শিক্ষক
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল