পৌ র নী তি
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ পৌরনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
১২. রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কোনটি?
ক. সংগঠন, কর্মসূচি ও নেতৃত্ব
খ. সংগঠন, কর্মসূচি ও ক্ষমতা লাভ
গ. সংগঠন, কর্মসূচি ও শৃঙ্খলা
ঘ. সংগঠন, কর্মসূচি ও আনুগত্য
উত্তর: খ. সংগঠন, কর্মসূচি ও ক্ষমতা লাভ
১৩. কোন পদ্ধতিতে নির্বাচনের পবিত্রতা বজায় থাকে?
ক. প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে
খ. পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে
গ. গোপন ভোটদান পদ্ধতিতে
ঘ. সহজ ভোটদান পদ্ধতিতে
উত্তর: গ. গোপন ভোটদান পদ্ধতিতে।
দ্বিতীয় ভাগ: অধ্যায়-১
১. বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করে?
ক. ১৯৭১ সালের ১৬ অক্টোবর
খ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল
গ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
ঘ. ১৯৭১ সালের ২০ ডিসেম্বর
উত্তর: খ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল
২. কত সালে লাহোর প্রস্তাব উত্থাপিত হয়?
ক. ১৯৪০ সালের ২২ মার্চ
খ. ১৯৪০ সালের ২৩ মার্চ
গ. ১৯৪০ সালের ২৪ মার্চ
ঘ. ১৯৪০ সালের ২৫ মার্চ
উত্তর: খ. ১৯৪০ সালের ২৩ মার্চ
৩. যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কত দিন স্থায়ী ছিল?
ক. ৫০ দিন খ. ৫২ দিন
গ. ৫৬ দিন ঘ. ৬০ দিন
উত্তর: গ. ৫৬ দিন
৪. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে?
ক. ১৬৭টি খ. ২৮৮টি গ. ৮৮টি ঘ. ২৯৮টি
উত্তর: ক. ১৬৭টি
৫. পাকিস্তানের শতকরা কত জনের মাতৃভাষা বাংলা ছিল?
ক. ৫০ জনের খ. ৫১ জনের
গ. ৫৪ জনের ঘ. ৫৬ জনের
উত্তর: ঘ. ৫৬ জনের
৬. কত সালে ভাষা আন্দোলন আরম্ভ হয়?
ক. ১৯৪৭ সালে খ. ১৯৪৮ সালে
গ. ১৯৫২ সালে ঘ. ১৯৫৬ সালে
উত্তর: খ. ১৯৪৮ সালে
৭. পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয় কখন?
ক. ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি
খ. ১৯৪৮ সালের ২৩ মার্চ
গ. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি
ঘ. ১৯৪৮ সালের ২১ মার্চ
উত্তর: ক. ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি।
৮. ১৯৪৮ সালে গণপরিষদে বাংলা ভাষাকে গণপরিষদের ভাষা হিসেবে গ্রহণের প্রস্তাব কে করেন?
ক. শেখ মুজিবুর রহমান খ. তাজউদ্দীন আহমেদ গ. ধীরেন্দ্রনাথ দত্ত ঘ. শহীদ সোহরাওয়ার্দী
উত্তর: গ. ধীরেন্দ্রনাথ দত্ত
৯. ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন?
ক. লিয়াকত আলী খান খ. মোহাম্মদ আলী
গ. খাজা আহসানউল্লাহ ঘ. খাজা নাজিমুদ্দিন
উত্তর: ঘ. খাজা নাজিমুদ্দিন
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল