পৌ র নী তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, আজ পৌরনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

দ্বিতীয় ভাগ: অধ্যায়-১
১০. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
ক. ৮টি খ. ১০টি গ. ১১টি ঘ. ১২টি
উত্তর: গ. ১১টি
১১. পূর্ব পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
ক. ১৯৫২ সালে খ. ১৯৫৩ সালে
গ. ১৯৫৪ সালে ঘ. ১৯৫৫ সালে
উত্তর: গ. ১৯৫৪ সালে
১২. ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার নেতৃত্ব দেন কে? ক. এ কে ফজলুল হক খ. শহীদ সোহরাওয়ার্দী গ. মওলানা ভাসানী ঘ. শেখ মুজিবুর রহমান
উত্তর: ক. এ কে ফজলুল হক
১৩. ভারত বিভাগ পরিকল্পনা মোতাবেক কত সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক ভারত স্বাধীনতা আইন পাস হয়?
ক. ১৯৪৭ সালের ১৮ জুলাই
খ. ১৯৪৭ সালের ১৯ জুলাই
গ. ১৯৪৭ সালের ২০ জুলাই
ঘ. ১৯৪৭ সালের ২১ জুন
উত্তর: ক. ১৯৪৭ সালের ১৮ জুলাই
১৪. আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের হয়—
ক. ১৯৬৮ সালে খ. ১৯৬৬ সালে
গ. ১৯৬১ সালে ঘ. ১৯৬৯ সালে
উত্তর: ক. ১৯৬৮ সালে
১৫. কার নামে আগরতলা ষড়যন্ত্র মামলা শুরু করা হয়?
ক. শেখ মুজিবুর রহমান খ. এ কে ফজলুল হক গ. মওলানা ভাসানী ঘ. ফাতেমা জিন্নাহ
উত্তর: ক. শেখ মুজিবুর রহমান
১৬. কোন সালের সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
ক. ১৯৫৬ সালের সংবিধানে
খ. ১৯৬২ সালের সংবিধানে
গ. ১৯৭২ সালের সংবিধানে
ঘ. ১৯৬৯ সালের সংবিধানে
উত্তর: ক. ১৯৫৬ সালের সংবিধানে
১৭. কে ছয় দফা কর্মসূচি পেশ (ঘোষণা) করেন?
ক. শেখ মুজিবুর রহমান
খ. মওলানা ভাসানী
গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ঘ. শেরে বাংলা এ কে ফজলুল হক
উত্তর: ক. শেখ মুজিবুর রহমান।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল