পৌ র নী তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, আজ পৌরনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
দ্বিতীয় ভাগ: অধ্যায়-১
১৮. কত সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয়?
ক. ১৯৫৮ সালে খ. ১৯৬২ সালে
গ. ১৯৬৬ সালে ঘ. ১৯৬৯ সালে
উত্তর: গ. ১৯৬৬ সালে
১৯. বাঙালি জাতির মুক্তির সনদ কোনটি?
ক. ছয় দফা খ. ছাত্রদের ১১ দফা গ. ২১ দফা ঘ. ১৪ দফা
উত্তর: ক. ছয় দফা
২০. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে কোন দল বিজয়ী হয়?
ক. পিপলস পার্টি 

খ. ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)
গ. আওয়ামী লীগ ঘ. মুসলিম লীগ
উত্তর: গ. আওয়ামী লীগ।

অধ্যায়-২
১. কত সালের কত তারিখে বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন বসে?
ক. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর খ. ১৯৭১ সালের ২৬ মার্চ গ. ১৯৭২ সালের ২১ মার্চ ঘ. ১৯৭২ সালের ১০ এপ্রিল
উত্তর: ঘ. ১৯৭২ সালের ১০ এপ্রিল
২. কত সালের সংবিধান বাংলাদেশের মূল দলিল?
ক. ১৯৭২ সালের খ. ১৯৭৩ সালের
গ. ১৯৭৪ সালের ঘ. ১৯৭৫ সালের
উত্তর: ক. ১৯৭২ সালের
৩. জাতীয় সংসদের কতজন সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন?
ক. ৩০০ জন খ. ৩১০ জন গ. ৩১৫ জন ঘ. ৩৩০ জন
উত্তর: ক. ৩০০ জন
৪. কোন সংশোধনী অনুযায়ী রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন করা হয়?
ক. দ্বিতীয় সংশোধনীতে খ. চতুর্থ সংশোধনীতে
গ. পঞ্চম সংশোধনীতে গ. দ্বাদশ সংশোধনীতে
উত্তর: খ. চতুর্থ সংশোধনীতে
৫. দ্বাদশ সংশোধনী বিল পাস হয় কত সালে?
ক. ১৯৭৫ সালে খ. ১৯৯১ সালে
গ. ১৯৯৬ সালে ঘ. ২০০১ সালে
উত্তর: খ. ১৯৯১ সালে
৬. বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামোর কেন্দ্রবিন্দু কোনটি?
ক. জেলা খ. মন্ত্রণালয়
গ. আইনসভা ঘ. বাংলাদেশ সচিবালয়
উত্তর: ঘ. বাংলাদেশ সচিবালয়
৭. মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
ক. মন্ত্রী খ. সচিব গ. যুগ্ম সচিব গ. অতিরিক্ত সচিব
উত্তর: খ. সচিব
৮. মন্ত্রিপরিষদ সকল কাজের জন্য কার কাছে দায়ী থাকবে?
ক. জনগণ খ. জাতীয় সংসদ গ. রাষ্ট্রপতি ঘ. সুপ্রিম কোর্ট
উত্তর: খ. জাতীয় সংসদ।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল