পৌ র নী তি
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ পৌরনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
৯. বিভাগীয় প্রশাসনের প্রধান কী নামে পরিচিত?
ক. জেলা প্রশাসক খ. সচিব
গ. যুগ্ম সচিব ঘ. বিভাগীয় কমিশনার
উত্তর: ঘ. বিভাগীয় কমিশনার
১০. বাংলাদেশে রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
ক. প্রত্যক্ষ ভোটে খ. গণভোটে
গ. সংসদের ভোটে ঘ. সংখ্যাগরিষ্ঠ দলের ভোটে
উত্তর: গ. সংসদের ভোটে
১১. বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন?
ক. সাংসদ খ. রাষ্ট্রপতি গ. জনগণ ঘ. নির্বাচকমণ্ডলী
উত্তর: খ. রাষ্ট্রপতি
১২. বাংলাদেশের মুখ্য শাসক ও সরকার প্রধান কে?
ক. রাষ্ট্রপতি খ. প্রধানমন্ত্রী গ. মন্ত্রিসভা ঘ. মন্ত্রী
উত্তর: খ. প্রধানমন্ত্রী
১৩. বাংলাদেশ সরকারের মূল স্তম্ভ বলা হয় কাকে?
ক. মন্ত্রিপরিষদ খ. জনগণ
গ. প্রধানমন্ত্রী ঘ. রাষ্ট্রপতি
উত্তর: গ. প্রধানমন্ত্রী
১৪. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সকল ক্ষমতার উৎস—ক. সরকার খ. রাষ্ট্র গ. জনগণ ঘ. সাংসদ
উত্তর: গ. জনগণ
১৫. জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে কত দিনের বেশি বিরতি থাকবে না?
ক. ৫০ দিন খ. ৫৫ দিন গ, ৫৭ দিন ঘ. ৬০ দিন
উত্তর: ঘ. ৬০ দিন
১৬. সংবিধান অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি?
ক. জজ কোর্ট খ. সুপ্রিম কোর্ট
গ. হাইকোর্ট ঘ. মুন্সেফ কোর্ট
উত্তর: খ. সুপ্রিম কোর্ট
১৭. সার্বভৌম আইন পরিষদ কোনটি?
ক. সুপ্রিম কোর্ট খ. হাইকোর্ট
গ. জজকোর্ট ঘ. জাতীয় সংসদ
উত্তর: ঘ. জাতীয় সংসদ
১৮. ‘স্থানীয় সরকার গণতন্ত্রের সূতিকাগার। স্থানীয় সরকারই গণতন্ত্রের অন্যতম গ্যারান্টি।’—এটি কার উক্তি?
ক. লর্ড ব্রাইসের খ. ই এল হ্যালজ্যাকের
গ. লর্ড বেন্টিংয়ের ঘ. লর্ড ডালহৌসির
উত্তর: ক. লর্ড ব্রাইসের
১৯. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে?
ক. ১৮ বছর খ. ২২ বছর গ. ২৫ বছর ঘ. ৩৫ বছর
উত্তর: গ. ২৫ বছর
২০. বাংলাদেশে রাষ্ট্রীয় মূলনীতি কয়টি?
ক. ৩টি খ. ৫টি গ. ৬টি ঘ. ৪টি
উত্তর: ঘ. ৪টি।
২১. বাংলাদেশের মূল সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রীয় মূলনীতি জাতীয়তাবাদের উল্লেখ আছে?
ক. ১১ নম্বর খ. ১২ নম্বর গ. ৯ নম্বর ঘ. ১০ নম্বর
উত্তর: গ. ৯ নম্বর।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল