পৌ র নী তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, আজ পৌরনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২
২২. বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো কেমন?
ক. এককেন্দ্রিক রাষ্ট্র খ. যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র
গ. সমাজতান্ত্রিক রাষ্ট্র ঘ. রাষ্ট্রপতি শাসিত রাষ্ট্র
উত্তর: ক. এককেন্দ্রিক রাষ্ট্র
২৩. বাংলাদেশে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান?
ক. রাষ্ট্রপতি শাসিত সরকার খ. সংসদীয় সরকার
গ. যুক্তরাষ্ট্রীয় সরকার ঘ. রাজতন্ত্র
উত্তর: খ. সংসদীয় সরকার
২৪. জাতীয় সংসদের নেতা কে?
ক. স্পিকার খ. চীফ হুইপ
গ. প্রধানমন্ত্রী ঘ. প্রধান বিচারপতি
উত্তর: গ. প্রধানমন্ত্রী
২৫. ‘বাংলাদেশ গণপরিষদ আদেশ’—জারি করা হয় কবে?
ক. ২৩ মার্চ, ১৯৭২ খ. ২৪ মার্চ, ১৯৭২
গ. ২২ মার্চ, ১৯৭২ ঘ. ২৪ মার্চ, ১৯৭৪
উত্তর: ক. ২৩ মার্চ, ১৯৭২
২৬.বাংলাদেশের সংবিধান কয়টি তফসিলে বিভক্ত?
ক. পাঁচটি খ. ছয়টি গ. চারটি ঘ. দুইটি
উত্তর: গ. চারটি
২৭. বাংলাদেশের সংবিধান সংশোধন করতে হলে সংসদের কত অংশের ভোটের প্রয়োজন হয়?
ক. এক-তৃতীয়াংশ সদস্যের
খ. দুই-তৃতীয়াংশ সদস্যের
গ. তিন-চতুর্থাংশ সদস্যের ঘ. শতকরা ৬০ ভাগ
উত্তর: খ. দুই-তৃতীয়াংশ সদস্যের।
অধ্যায়-৩
১. বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত?
ক. ৫টি খ. ৬টি গ. ৭টি ঘ. ৮টি
উত্তর: ঘ. ৮টি
২. কোথায় সার্কের জন্ম হয়?
ক. দিল্লিতে খ. ইসলামাবাদে
গ. ঢাকায় ঘ. কলম্বোতে
উত্তর: গ. ঢাকায়
৩. সার্ক সনদ কোথায় স্বাক্ষরিত হয়?
ক. কলম্বোতে খ. ঢাকাতে
গ. মালেতে ঘ. কাঠমান্ডুতে
উত্তর: খ. ঢাকাতে
৪. কয়টি লক্ষ্যকে সামনে নিয়ে সার্কের জন্ম ও অগ্রযাত্রা শুরু হয়েছে?
ক. ৬টি খ. ৭টি গ. ৮টি ঘ. ৯টি
উত্তর: গ. ৮টি
৫. সার্ক গঠনের স্বপ্ন দেখেন কে?
ক. ইন্দিরা গান্ধী খ. হুসেইন মোহাম্মদ এরশাদ
গ. জিয়াউর রহমান ঘ. মাওলানা ভাসানী
উত্তর: গ. জিয়াউর রহমান
৬. বাংলাদেশের শতকরা কতজন লোক মুসলমান?
ক. ৮০ জন খ. ৮৮ জন
গ. ৯২ জন ঘ. ৯৬ জন
উত্তর: খ. ৮৮ জন।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক