পৌ র নী তি
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ পৌরনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
৭. ওআইসির সেক্রেটারিয়েট কোথায় স্থাপন করা হয়?
ক. ভারতে খ. আরবে গ. জেদ্দায় ঘ. মিসরে
উত্তর: গ. জেদ্দায়
৮. কত সালের কত তারিখে বাংলাদেশ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে?
ক. ২৮ এপ্রিল, ১৯৭২ খ. ২৮ এপ্রিল, ১৯৭৩ গ. ২৯ এপ্রিল, ১৯৭২ ঘ. ৩০ এপ্রিল, ১৯৭৩
উত্তর: ক. ২৮ এপ্রিল, ১৯৭২
৯. কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়?
ক. ১৯৩৮ সালে খ. ১৯৩৯ সালে
গ. ১৯৪০ সালে ঘ. ১৯৪২ সালে
উত্তর: খ. ১৯৩৯ সালে
১০. কত সালের কত তারিখে সম্মিলিত জাতিসংঘের জন্ম হয়?
ক. ১৯৩৯ সালের ২৪ অক্টোবর
খ. ১৯৪০ সালের ২৪ অক্টোবর
গ. ১৯৪৩ সালের ১৪ আগস্ট
ঘ. ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
উত্তর: ঘ. ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
১১. জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
ক. নিউইয়র্কে খ. ফ্রান্সে
গ. চীনে ঘ. ওয়াশিংটনে
উত্তর: ক. নিউইয়র্কে
১২. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য—
ক. ৭টি খ. ৬টি গ. ৯টি ঘ. ১০টি
উত্তর: ঘ. ১০টি
১৩. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত?
ক. ৫টি খ. ৭টি গ. ১০টি ঘ. ১৫টি
উত্তর: ঘ. ১৫টি
১৪. কোন পরিষদের সদস্য সংখ্যা স্থির নয়?
ক. সাধারণ পরিষদ খ. অছি পরিষদ
গ. নিরাপত্তা পরিষদ ঘ. সেক্রেটারিয়েট
উত্তর: খ. অছি পরিষদ
১৫. কত জন সদস্য নিয়ে আন্তর্জাতিক আদালত গঠিত?
ক. ৫ জন খ. ৭ জন গ. ১০ জন ঘ. ১৫ জন
উত্তর: ঘ. ১৫ জন
১৬. আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়?
ক. নেদারল্যান্ডের হেগ শহরে
খ. নিউইয়র্কে গ. ওয়াশিংটনে
ঘ. সুইজারল্যান্ডে
উত্তর: ক. নেদারল্যান্ডের হেগ শহরে
১৭. আন্তর্জাতিক আদালতের বিচারকদের কাজের মেয়াদ কত বছর?
ক. ৫ বছর খ. ৬ বছর গ. ৭ বছর ঘ. ৯ বছর
উত্তর: ঘ. ৯ বছর।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল