পৌ র নী তি
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো পৌরনীতি বিষয় থেকে গুরত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-১
১০. কোন শিক্ষা ছাড়া গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়?
ক. ধর্মীয় শিক্ষা গ. সামাজিক শিক্ষা
গ. গণতন্ত্রের শিক্ষা ঘ. ইংরেজি শিক্ষা
উত্তর: গ. গণতন্ত্রের।
১১. ‘সকল শাসনব্যবস্থা তার অনুরূপ সম্পত্তি ব্যবস্থার রূপ ধারণ করে, একটির পরিবর্তন হলে অপরটিরও পরিবর্তন হয়।’—উক্তিটি কার?
ক. লর্ড ব্রাইস খ. ই এম হোয়াইট
গ. অ্যাডাম স্মিথ ঘ. ম্যাকাইভার
উত্তর: ঘ. ম্যাকাইভার
১২. প্রাচীন গ্রিসে নাগরিক ও নগররাষ্ট্র অবিচ্ছেদ্য ছিল, কারণ কী?
ক. নাগরিক ছিল রাষ্ট্রের কেন্দ্রবিন্দু
খ. সকল নাগরিক ছিল শাসক
গ. প্রত্যক্ষ গণতন্ত্র ঘ. রাজতন্ত্র
উত্তর: ক. নাগরিক ছিল রাষ্ট্রের কেন্দ্রবিন্দু
১৩. প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ই এম হোয়াইট প্রদত্ত পৌরনীতির সংজ্ঞার মূল বিষয়বস্তু কী?
ক. রাষ্ট্র খ. সামাজিক প্রতিষ্ঠান
গ. রাজনৈতিক প্রতিষ্ঠান ঘ. নাগরিক
উত্তর: ঘ. নাগরিক
১৪. নাগরিকতার জাতীয় বিষয় কোনটি?
ক. নির্বাচন খ. পৌরসভা
গ. ইউনিয়ন পরিষদ ঘ. সিটি করপোরেশন
উত্তর: ক. নির্বাচন
১৫. কোনটির আলোচনার সঙ্গে জড়িত সকল বিষয় ইতিহাসের দ্বারা সমৃদ্ধ?
ক. সমাজ খ. রাষ্ট্র
গ. পরিবার ঘ. নাগরিকের অধিকার
উত্তর: খ. রাষ্ট্র
১৬. কোনটি প্লেটো রচিত গ্রন্থ?
ক. রিপাবলিক খ. পলিটিক্স
গ. পোয়েটিক্স
ঘ. ল অব দ্য কনস্টিটিউশনস
উত্তর: ক. রিপাবলিক
১৭. প্লেটোর মতে ‘ন্যায়ধর্ম’ কীসের সমতুল্য?
ক. ধনের খ. জ্ঞানের
গ. প্রতিপত্তির ঘ. বিবেকের
উত্তর: খ. জ্ঞানের
১৮. ‘নাগরিকতার সঙ্গে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে, তাকে পৌরনীতি বলে।’—উক্তিটি কার?
ক. অ্যারিস্টটল খ. ই এম হোয়াইট
গ. এফ আই গ্লাউড ঘ. ম্যাকাইভার
উত্তর: খ. ই এম হোয়াইট
১৯. সিভিস শব্দের অর্থ কী?
ক. রাষ্ট্র খ. দেশ
গ. নগররাষ্ট্র ঘ. নাগরিক
উত্তর: ঘ. নাগরিক
২০. পৌরনীতির ইংরেজি শব্দ কোনটি?
ক. Civis খ. Civitas
গ. Civics ঘ. Civies
উত্তর: গ. Civics
২১. ‘সকল ভালো মানুষ ভালো নাগরিক নয়, কিন্তু সকল ভালো নাগরিকই ভালো মানুষ।’—উক্তিটি কার?
ক. প্লেটো খ. অ্যারিস্টটল
গ. ম্যাকাইভার ঘ. মার্শাল
উত্তর: খ. অ্যারিস্টটল।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল