বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ পৌরনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
তৃতীয় ভাগ: অধ্যায়-১
১। পৃথিবীর অন্যতম জনবহুল দেশ কোনটি?
ক. বাংলাদেশ খ. শ্রীলঙ্কা গ. পাকিস্তান ঘ. কুয়েত
উত্তর: ক. বাংলাদেশ
২। প্রশাসনকে দুর্বল করে নিচের কোনটি?
ক. দুর্নীতি খ. স্বজননীতি গ. কর্মহীনতা ঘ. ঘুষ
উত্তর: ক. দুর্নীতি
৩। বর্তমানে আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক. ১.০% খ. ১.৪১% গ. ৩.৫% ঘ. ৩.২৫%
উত্তর: খ. ১.৪১%
৪। বাংলাদেশের এক নম্বর সমস্যা কোনটি?
ক. জনসংখ্যাধিক্য সমস্যা খ. বেকার সমস্যা
গ. নিরক্ষরতা সমস্যা ঘ. খাদ্য সমস্যা
উত্তর: ক. জনসংখ্যাধিক্য সমস্যা
৫। বাংলাদেশে শতকরা কতজন মানুষ নিরক্ষর?
ক. ৫৫ জন খ. ৪৫ জন গ. ৫১ জন ঘ. ৪৩ জন
উত্তর: গ. ৫১ জন
৬। মাদকাসক্ত ব্যক্তি বেশি দিন কেমন থাকে না?
ক. শক্তি খ. সুস্থ গ. স্বাভাবিকতা ঘ. কর্মক্ষম
উত্তর: ঘ. কর্মক্ষম
৭। কোনটি আন্তর্জাতিক সমস্যা?
ক. বেকারত্ব খ. ভিক্ষাবৃত্তি
গ. নিরক্ষরতা ঘ. ওপরের সবগুলো
উত্তর: ক. বেকারত্ব
৮। মাদকাসক্তি কাকে কলুষিত করে তোলে?
ক. মানুষকে খ. পরিবারকে গ. সমাজকে ঘ. রাষ্ট্রকে
উত্তর: গ. সমাজকে
৯। বাংলাদেশে কর্মক্ষম লোকের সংখ্যা কত?
ক. প্রায় ৪ কোটি খ. প্রায় ৫ কোটি
গ. প্রায় ৬ কোটি ঘ. প্রায় ৭ কোটি
উত্তর: ক. প্রায় ৪ কোটি
১০। ‘ব্র্যাক’ কী?
ক. একটি সরকারি ব্যাংক খ. একটি হাসপাতাল
গ. একটি প্রতিষ্ঠান ঘ. একটি এনজিও
উত্তর: ঘ. একটি এনজিও
১১। নিজে কোনো কাজ করে আয় উপার্জন করাকে কী বলে?
ক. আত্মকর্মসংস্থান খ. কর্মসংস্থান
গ. সংস্থান ঘ. অর্থনৈতিক উন্নয়ন
উত্তর: ক. আত্মকর্মসংস্থান
১২। পুষ্টিহীনতা দূরীকরণের প্রধান উপায় কী?
ক. কৃষি উন্নয়ন খ. স্বাস্থ্য উন্নয়ন
গ. খাদ্যাভ্যাস পরিবর্তন করা
ঘ. খাদ্যের অভাব দূর করা
উত্তর: ঘ. খাদ্যের অভাব দূর করা
১৩। বাংলাদেশ সরকার কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেছে?
ক. ২৫ বিঘা খ. ২২ বিঘা গ. ২৩ বিঘা ঘ. ২৪ বিঘা
উত্তর: ক. ২৫ বিঘা
১৪। সন্ত্রাস কী?
ক. ঝগড়ার পূর্বাভাস খ. আত্মীয়তার পূর্বাভাস
গ. জবরদস্তিমূলক কার্যকলাপ ঘ. বন্ধুত্বের পূর্বাভাস
উত্তর: গ. জবরদস্তিমূলক কার্যকলাপ
১৫। সন্ত্রাসের প্রধান উৎস কোনটি?
ক. জনসংখ্যা বৃদ্ধি খ. জন্মগত বৈশিষ্ট্য
গ. রাজনৈতিক অবস্থা ঘ. প্রশাসনিক দুর্বলতা
উত্তর: গ. রাজনৈতিক অবস্থা
১৬। ‘যে প্রচলিত রীতি ভঙ্গ করলে শাস্তির বিধান করা হয়, তা ভঙ্গ করাই অপরাধ।’—উক্তিটি কার?
ক. সমাজ বিজ্ঞানী মার্শাল
খ. সমাজ বিজ্ঞানী ম্যাকাইভার
গ. র্যাডক্লিফ ব্রাউন ঘ. ডাইসি
উত্তর: গ. র্যাডক্লিফ ব্রাউন।
# পরবর্তী অংশ ছাপা হবে রোববার