পৌ র নী তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইলোবি
উইলোবি

মো. মাহবুবুর রহমান, সিনিয়র শিক্ষক

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 

প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো পৌরনীতি বিষয় থেকে গুরত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

অধ্যায়-১

২২. প্রাচীনকালে কোথায় নগররাষ্ট্র প্রচলিত ছিল?

ক. ইংল্যান্ডে খ. মিসরে

গ. প্রাচীন গ্রিসে ঘ. চীনে

উত্তর: গ. প্রাচীন গ্রিসে

২৩. পৌরনীতিকে জ্ঞানের মূল্যবান শাখা কে বলেছেন?

ক. ফোস্টার খ. জন মিলস

গ. জন লক ঘ. ই এম হোয়াইট

উত্তর: ঘ. ই এম হোয়াইট

২৪. কোন বিষয়ের শিক্ষা ছাড়া অধিকার ও কর্তব্য যথেচ্ছাচারে পরিণত হয়?

ক. অর্থনীতি খ. ইতিহাস

গ. পৌরনীতি ঘ. সমাজবিজ্ঞান

উত্তর: গ. পৌরনীতি

২৫. কোন শতাব্দী পর্যন্ত পৌরনীতি ও অর্থনীতি একই বিষয় বলে বিবেচিত হতো?

ক. অষ্টাদশ খ. ষোড়শ

গ. সপ্তদশ ঘ. দ্বাদশ

উত্তর: ক. অষ্টাদশ

২৬. পৌরনীতি কিসের কাছে ঋণী?

ক. ইতিহাস খ. অর্থনীতি

গ. সমাজবিজ্ঞান ঘ. সমাজকল্যাণ

উত্তর: ক. ইতিহাস

২৭. ‘ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের গভীরতা দান করেছে।’—এ উক্তিটি কার?

ক. গার্নারের খ. উইলোবির

গ. ফাইনারের ঘ. হোয়াইটের

উত্তর: খ. উইলোবির

২৮. ‘ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি নেই, আর রাষ্ট্রবিজ্ঞান ছাড়া ইতিহাসের কোনো মূল্য নেই।’ —উক্তিটি কে করেছেন?

ক. অ্যারিস্টটল খ. উইলোবি

গ. প্লেটো ঘ. অধ্যাপক সিলি

উত্তর: ঘ. অধ্যাপক সিলি।

অধ্যায়-২

১. সন্তান-সন্ততি জন্মদান ও লালন-পালন করা পরিবারের কোন কাজ?

ক. জৈবিক খ. শিক্ষামূলক

গ. মনস্তাত্ত্বিক ঘ. অবকাশমূলক

উত্তর: ক. জৈবিক

২. অ্যারিস্টটল কোন দেশের পণ্ডিত ছিলেন?

ক. চীনের খ. গ্রিসের

গ. ইংল্যান্ডের ঘ. জাপানের

উত্তর: খ. গ্রিসের

৩. বংশ ও নিয়ন্ত্রণ সূত্রের ভিত্তিতে পরিবারকে ভাগ করা হয়—

ক. দুই শ্রেণীতে ক. তিন শ্রেণীতে

গ. চার শ্রেণীতে ঘ. পাঁচ শ্রেণীতে

উত্তর: ক. দুই শ্রেণীতে

৪. মানুষের শাশ্বত বিদ্যালয় কোনটি?

ক. গোত্র খ. গোষ্ঠী

গ. পরিবার ঘ. পাঠাগার

উত্তর: গ. পরিবার

৫. পরিবার কী?

ক. ক্ষুদ্র রাষ্ট্র খ. বৃহৎ রাষ্ট্র

গ. অপ্রতিষ্ঠান ঘ. শিক্ষালয়

উত্তর: ক. ক্ষুদ্র রাষ্ট্র

৬. কোনটির সম্পর্ক অবিচ্ছেদ্য?

ক. মানুষ ও সমাজের খ. স্বামী ও স্ত্রীর

গ. শিক্ষক ও ছাত্রের

ঘ. পিতা ও পুত্রের

উত্তর: ক. মানুষ ও সমাজের।

৭. মাতৃতান্ত্রিক পরিবারে বংশ গণনা করা হয় কোন দিক থেকে?

ক. মাতার দিক থেকে

খ. পিতার দিক থেকে

গ. স্ত্রীর দিক থেকে

ঘ. স্বামীর দিক থেকে

উত্তর: ক. মাতার দিক থেকে।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল