পৌ র নী তি

মো. মাহবুবুর রহমান, সিনিয়র শিক্ষক
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো পৌরনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-২
৮. কোন পরিবারে একজন পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করে?
ক. একক পরিবারে খ. এক পত্নীক পরিবারে
গ. বহু পত্নীক পরিবারে ঘ. বহু পতি পরিবারে
উত্তর: গ. বহু পত্নীক পরিবারে
৯. অবকাশ যাপন ও চিত্তবিনোদনের প্রাণকেন্দ্র—
ক. সমাজ খ. বংশ গ. গোত্র ঘ. পরিবার
উত্তর: ঘ. পরিবার
১০. মানুষ তার স্বাভাবিক প্রয়োজন মেটানোর জন্য কী গড়ে তুলেছে?
ক. সমাজ খ. সম্প্রদায় গ. রাষ্ট্র ঘ. পরিবার
উত্তর: ক. সমাজ
১১. সমাজ গঠনের মূল উদ্দেশ্য কী?
ক. শিক্ষা খ. জনগণের কল্যাণ
গ. ব্যক্তির নিরাপত্তা বিধান ঘ. সামাজিকতা
উত্তর: গ. ব্যক্তির নিরাপত্তা বিধান
১২. কোন সময় পর্যন্ত মানুষ একে-অপরের ওপর নির্ভরশীল থাকে?
ক. জন্ম থেকে যৌবন খ. শিশু থেকে কৈশোর
গ. জন্মলগ্ন থেকে মৃত্যু ঘ. আধুনিক কাল
উত্তর: গ. জন্মলগ্ন থেকে মৃত্যু
১৩. কোনটি মানুষকে পরস্পরের সান্নিধ্যে আসতে বাধ্য করে?
ক. বিশ্বাস খ. আন্তরিকতা
গ. শক্তি ঘ. পরস্পর নির্ভরশীলতা
উত্তর: ঘ. পরস্পর নির্ভরশীলতা
১৪. রাজনীতিতে ব্যক্তি মানুষের বিচরণ অবাধ ও নির্বিঘ্ন করার জন্য কী গড়ে তোলা আবশ্যক?
ক. সুস্থ রাজনীতি খ. দল ব্যবস্থা
গ. রাজনৈতিক প্রতিষ্ঠান ঘ. গণতান্ত্রিক প্রতিষ্ঠান
উত্তর: ঘ. গণতান্ত্রিক প্রতিষ্ঠান
১৫. মানুষ ও সমাজের মধ্যে সম্পর্ক কেমন?
ক. ভিন্ন খ. সহযোগিতামূলক
গ. কাল্পনিক ঘ. অবিচ্ছেদ্য
উত্তর: ঘ. অবিচ্ছেদ্য
১৬. ‘মানুষ স্বভাবতই সামাজিক জীব, যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা’—এ কথাটি কে বলেছেন?
ক. অ্যারিস্টটল খ. প্লেটো গ. গার্নার ঘ. ডাইসি
উত্তর: ক. অ্যারিস্টটল।
অধ্যায়-৩
১. সেন্ট অগাস্টিন কোন যুগের দার্শনিক?
ক. প্রাচীন যুগ খ. মধ্যযুগ
গ. আধুনিক যুগ ঘ. সাম্প্রতিককাল
উত্তর: খ. মধ্যযুগ
২. ‘রাষ্ট্র মানবসমাজের ক্রমবিবর্তনের ফল।’—এ কথা কে বলেছেন?
ক. অধ্যাপক বার্জেস খ. লাস্কি
গ. ডাইসি ঘ. ফাইনার
উত্তর: ক. অধ্যাপক বার্জেস।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল