পৌ র নী তি
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো পৌরনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-৩
২০. মানুষের মধ্যে জাতীয়তাবোধ গড়ে ওঠে কখন?
ক. একই গোত্রে বসবাস করলে
খ. একই রাষ্ট্রে বসবাস করলে
গ. একই পরিবারে বসবাস করলে
ঘ. একই ঐতিহ্য-আদর্শে অনুপ্রাণিত হলে
উত্তর: ঘ. একই ঐতিহ্য-আদর্শে অনুপ্রাণিত হলে
২১. জনগণের ইচ্ছার পরিবর্তন ঘটলে কীসের পরিবর্তন ঘটে?
ক. সরকারের খ. আইনের
গ. শাসনের ঘ. মানুষের জীবনের
উত্তর: ক. সরকারের।
অধ্যায়-৪
১. ‘নাগরিকতা হলো সর্বজনীন কল্যাণের জন্য চুক্তির লব্ধ বিচারবুদ্ধির প্রয়োগ।’—এ কথাটি কে বলেছেন?
ক. লাস্কি খ. ফাইনার গ. গেটেল ঘ. ডাইসি
উত্তর: ক. লাস্কি
২. নাগরিকতা লাভের নীতি কী কী?
ক. জন্মস্থান নীতি ও জন্মনীতি খ. শিক্ষানীতি
গ. রাষ্ট্রনীতি ঘ. কর্মনীতি
উত্তর: ক. জন্মস্থান নীতি ও জন্মনীতি
৩. ‘অধিকার হলো সমাজজীবনের সেই সকল অবস্থা সুযোগসুবিধা যা ছাড়া মানুষ তার ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না।’—এ উক্তিটি কার?
ক. লাস্কির খ. ফাইনারের
গ. গেটেলের ঘ. ড. গার্নারের
উত্তর: ক. লাস্কির
৪. আইনগত অধিকার কত ভাগে বিভক্ত?
ক. দুই ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
উত্তর: খ. তিন ভাগে
৫. কর্তব্যের দাবি কিসের সীমা নির্ধারিত করে?
ক. স্বাধীনতার খ. সম্প্রীতির
গ. ভোটাধিকারের ঘ. অধিকারের
উত্তর: ঘ. অধিকারের
৬. সুনাগরিকের প্রধান অন্তরায় কোনটি?
ক. বুদ্ধিমত্তা খ. নির্লিপ্ততা
গ. দলীয় মনোভাব ঘ. দাম্ভিকতা
উত্তর: খ. নির্লিপ্ততা
৭. ‘সেই ব্যক্তি সুনাগরিক যে বুদ্ধি, বিবেক ও আত্মসংযমের অধিকারী।’—এটি কার উক্তি?
ক. লর্ড অ্যাকটন খ. ড. গার্নার
গ. লর্ড ব্রাইস ঘ. অধ্যাপক লাস্কি
উত্তর: গ. লর্ড ব্রাইস
৮. কোনটি সুনাগরিকের জাগ্রত শক্তি?
ক. বিবেক খ. বুদ্ধি গ. আত্মসংযম ঘ. শিক্ষা
উত্তর: ক. বিবেক।
৯. নাগরিকতা অর্জনের ক্ষেত্রে শুধু জন্মনীতি অনুসরণ করে কোন রাষ্ট্র?
ক. বাংলাদেশ খ. যুক্তরাষ্ট্র গ. ফ্রান্স ঘ. ভারত
উত্তর: গ. ফ্রান্স।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল