পৌ র নী তি

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো পৌরনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-৪
১০. ‘নাগরিক জীবনের বহুমুখী প্রয়োজনে রাষ্ট্র গড়ে উঠেছে এবং উন্নত জীবন বিধানের লক্ষ্যে রাষ্ট্র টিকে রয়েছে।’—এ কথাটি কে বলেছেন?
ক. অ্যারিস্টটল খ. লাস্কি গ. প্লেটো ঘ. ডাইসি
উত্তর: ক. অ্যারিস্টটল
১১. কোনটি নাগরিকের বন্ধু, পথপ্রদর্শক ও অভিভাবক?
ক. পৌরসভা খ. গ্রাম গ. সরকার ঘ. রাষ্ট্র
উত্তর: ঘ. রাষ্ট্র
১২. নাগরিকতা কী?
ক. রাষ্ট্রে স্বায়ীভাবে বসবাস করা
খ. রাজনৈতিক অধিকার
গ. ব্যক্তির মর্যাদা ঘ. রাষ্ট্রের মর্যাদা
উত্তর: গ. ব্যক্তির মর্যাদা
১৩. নাগরিকতা অর্জনের স্বাভাবিক পদ্ধতি কয়টি?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
উত্তর: খ. ২টি
১৪. একজন নাগরিকের সবচেয়ে বড় কর্তব্য কোনটি?
ক. আইন মান্য করা খ. কর প্রদান করা
গ. সন্তানদের শিক্ষাদান করা ঘ. রাষ্ট্রের সেবা করা
উত্তর: ক. আইন মান্য করা
১৫. ‘ব্যক্তিত্বের পূর্ণ উপলব্ধির জন্য কিছু শর্তের প্রয়োজন। কিন্তু সেই সঙ্গে শর্তগুলো সম্পাদনের প্রয়োজন আরও বেশি।’—এটি কার মত?
ক. লাস্কি খ. গেটেল গ. মন্টেস্কু ঘ. রুশো
উত্তর: ক. লাস্কি।
১৬. মানুষ কেন নির্লিপ্ত হয়?
ক. স্বভাব দোষে খ. শিক্ষার অভাবে
গ. নির্বুদ্ধিতার জন্য ঘ. হিংসার কারণে
উত্তর: খ. শিক্ষার অভাবে
১৭. কোনটি সুনাগরিকের গুণ নয়?
ক. বুদ্ধি খ. বিবেক
গ. আত্মসংযম ঘ. ব্যক্তিগত স্বার্থপরতা
উত্তর: ঘ. ব্যক্তিগত স্বার্থপরতা
১৮. কোনটি সকল অধিকারের উৎস?
ক. সরকার খ. বিচার বিভাগ গ. রাষ্ট্র ঘ. জাতীয় সংসদ
উত্তর: গ. রাষ্ট্র
১৯. সুনাগরিকের গুণ কোনটি?
ক. বুদ্ধিমত্তা খ. উচ্চমূল্যবোধ গ. উচ্চশিক্ষা ঘ. নৈতিকতা
উত্তর: ক. বুদ্ধিমত্তা
২০. নাগরিক ও রাষ্ট্র পরস্পর কী?
ক. পরিপূরক খ. বন্ধু গ. শত্রু ঘ. সম্পর্কযুক্ত
উত্তর: ক. পরিপূরক
২১. ‘পলিটিক্স’ নামক গ্রন্থের রচয়িতা কে?
ক. সক্রেটিস খ. প্লেটো
গ. অ্যারিস্টটল ঘ. সেন্ট অগাস্টিন
উত্তর: গ. অ্যারিস্টটল
২২. জন্মস্থাননীতি অনুসরণ করে কোন রাষ্ট্র?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র খ. যুক্তরাজ্য গ. কানাডা ঘ. ফ্রান্স
উত্তর: ক. মার্কিন যুক্তরাষ্ট্র
২৩. জীবনধারণের অধিকার কী জাতীয় অধিকার?
ক. নৈতিক অধিকার খ. আইনগত অধিকার
গ. সামাজিক অধিকার ঘ. রাজনৈতিক অধিকার
উত্তর: গ. সামাজিক অধিকার
২৪. চুক্তি করার অধিকার নাগরিক অধিকারের কোন শ্রেণীভুক্ত?
ক. রাজনৈতিক অধিকার খ. সামাজিক অধিকার
গ. নৈতিক অধিকার ঘ. অর্থনৈতিক অধিকার
উত্তর: খ. সামাজিক অধিকার
২৫. বিবাহ কোন শ্রেণীর স্বীকৃত সামাজিক অধিকার?
ক. পরিবার গঠনের অধিকার
খ. সমাজ গঠনের অধিকার
গ. রাষ্ট্র গঠনের অধিকার ঘ. নৈতিক অধিকার
উত্তর: ক. পরিবার গঠনের অধিকার
২৬. কোন অধিকার বলে উন্নত দেশে বেকার ভাতা দেওয়া হয়?
ক. অবকাশ লাভের অধিকার
খ. ন্যায্য মজুরি লাভের অধিকার
গ. কর্মের অধিকার ঘ. শ্রমিক সংঘ গঠনের অধিকার
উত্তর: গ. কর্মের অধিকার
২৭. ন্যায্য মজুরি লাভের অধিকার কোন ধরনের অধিকার?
ক. সামাজিক খ. নৈতিক গ. রাজনৈতিক ঘ. অর্থনৈতিক
উত্তর: গ. রাজনৈতিক
২৮. জন্মনীতি অনুসারে বাংলাদেশি পিতামাতার সন্তান জাপানে জন্মগ্রহণ করলে সে সন্তান কোন দেশের নাগরিক হবে?
ক. বাংলাদেশের নাগরিক হবে
খ. জাপানের নাগরিক হবে
গ. অন্য দেশের নাগরিক হবে
ঘ. বাংলাদেশ ও জাপানের দু দেশের নাগরিক
উত্তর: ক. বাংলাদেশের নাগরিক হবে
২৯. সাধারণভাবে অধিকার বলতে কী বোঝায়?
ক. ইচ্ছামতো কাজ করার ক্ষমতা
খ. স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা
গ. যথেচ্ছা করার ক্ষমতা
ঘ. মতামত প্রকাশ করার ক্ষমতা
উত্তর: ক. ইচ্ছামতো কাজ করার ক্ষমতা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক