পৌ র নী তি

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো পৌরনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-৫
১.গণতন্ত্রের শক্তিশালী রক্ষাকবচ কোনটি?
ক. শিক্ষিত জনগণ খ. স্বাধীন বিচার বিভাগ
গ. আইন সভা ঘ. মন্ত্রিসভা
উত্তর: খ. স্বাধীন বিচার বিভাগ
২. রাষ্ট্র কী ধরনের প্রতিষ্ঠান?
ক. রাজনৈতিক খ. সামাজিক
গ. অর্থনৈতিক ঘ. সাংস্কৃতিক
উত্তর: ক. রাজনৈতিক
৩. রাষ্ট্রের উপাদান কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
উত্তর: গ. ৪টি।
৪. ‘রাষ্ট্রের উদ্দেশ্য হলো মানব সমাজের সর্বাধিক কল্যাণ সাধন করা।’—এ উক্তিটি কার?
ক. ড. গার্নারের খ. ফাইনারের
গ. হরকিন্সের ঘ. জন লকের
উত্তর: ঘ. জন লকের
৫. ড. গার্নার রাষ্ট্রের কয়টি উদ্দেশের কথা বলেছেন?
ক. পাঁচটি খ. ছয়টি গ. তিনটি ঘ. দুটি
উত্তর: গ. তিনটি
৬. রাষ্ট্রের তিনটি উদ্দেশের কথা কে বলেছেন?
ক. ড. গার্নার ও উইলোবি খ. ড. গার্নার ও উইলসন
গ. উইলোবি ও হোয়াইট ঘ. উইলোবি ও উইলসন
উত্তর: ক. ড. গার্নার ও উইলোবি
৭. মানুষের মৌলিক চাহিদা কয়টি?
ক. ছয়টি খ. পাঁচটি গ. চারটি ঘ. দুটি
উত্তর: খ. পাঁচটি
৮. আধুনিক চিন্তাবিদগণ কোন দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রের সংজ্ঞা প্রদান করেছেন?
ক. উদারতার দৃষ্টিতে
খ. পরিবর্তনশীলতার দৃষ্টিতে
গ. নীতির দৃষ্টিতে ঘ. আইন ও আনুগত্যের দৃষ্টিতে
উত্তর: ঘ. আইন ও আনুগত্যের দৃষ্টিতে
৯. বাংলাদেশের আইনসভা সংবিধান রচনা করে কত সালে?
ক. ১৯৭১ খ. ১৯৭৩ গ. ১৯৭২ ঘ. ১৯৭৫ সালে
উত্তর: গ. ১৯৭২ সালে
১০. রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক. সরকার খ. সংবিধান গ. আইন ঘ. ভূখণ্ড
উত্তর: ক. সরকার
১১. নিচের কোনটি রাষ্ট্রের উপাদান নয়?
ক. জনসমষ্টি খ. সমাজ গ. সরকার ঘ. সার্বভৌমত্ব
উত্তর: খ. সমাজ
১২. হিউজস কে ছিলেন?
ক. জার্মানির বিচারপতি খ. আয়ারল্যান্ডের বিচারপতি
গ. মার্কিন বিচারপতি ঘ. ব্রিটিশ বিচারপতি
উত্তর: গ. মার্কিন বিচারপতি
১৩. গণতন্ত্র কোন দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভব হয়েছে?
ক. Demos ও Kratia খ. Demas ও Cratia
গ. Defos ও Kratia ঘ. Demos ও Cratifa
উত্তর: ক. Demos ও Kratia.
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক