পৌ র নী তি

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো পৌরনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-৫
১৪. Demos ও Kratia কোন ভাষার শব্দ?
ক. ল্যাটিন খ. গ্রিক গ. জার্মান ঘ. ফরাসি
উত্তর: খ. গ্রিক
১৫. ক্র্যাসিয়া (Kratia. শব্দের অর্থ কী?
ক. জনসাধারণ খ. ক্ষমতা
গ. শাসক ঘ. সরকার
উত্তর: খ. ক্ষমতা
১৬. ‘গণতন্ত্র উত্তম শাসনব্যবস্থার শিক্ষা দান করে।’—উক্তিটি কার?
ক. লর্ড ব্রাইসের খ. জে এস মিলের
গ. লর্ড অ্যাকটনের ঘ. রবার্ট হিউমের
উত্তর: খ. জে এস মিলের
১৭. ‘ব্যক্তি স্বাধীনতার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য।’—উক্তিটি কার?
ক. লাস্কি খ. গার্নার
গ. হোয়াইট ঘ. রাষ্ট্রবিজ্ঞানী লেকি
উত্তর: ক. লাস্কি
১৮. ‘গণতন্ত্রকে দরিদ্র, অজ্ঞ ও অযোগ্যদের শাসন’।—উক্তিটি কার?
ক. লর্ড ব্রাইস খ. জে এস মিল
গ. লেকি ঘ. ফাগুয়ে
উত্তর: গ. লেকি
১৯. ‘গণতন্ত্রকে সফল করার জন্যে জনগণের মধ্যে ব্যাপক ধনবৈষম্য দূর করা দরকার’।—কার উক্তি?
ক. অস্টিন খ. গেটেল
গ. লাস্কি ঘ. রুশো
উত্তর: গ. লাস্কি
২০. কোন শাসনব্যবস্থায় মন্ত্রীগণ আইনসভার নিকট সর্বতোভাবে দায়ী থাকেন?
ক. মন্ত্রিপরিষদ শাসিত
খ. রাষ্ট্রপতি শাসিত
গ. রাজতন্ত্র
ঘ. সমাজতন্ত্র
উত্তর: ক. মন্ত্রিপরিষদ শাসিত
২১. সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলকে কি ধরনের সরকার বলা হয়?
ক. বিকল্প সরকার খ. সহায়ক সরকার
গ. জনমতের ঘ. সমালোচনার
উত্তর: ক. বিকল্প সরকার
২২. কোন দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রচলিত আছে?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র খ. ভারত
গ. বাংলাদেশ ঘ. যুক্তরাজ্য
উত্তর: ক. মার্কিন যুক্তরাষ্ট্র
২৩. এককেন্দ্রিক সরকার প্রচলিত কোন দেশে?
ক. ফ্রান্সে খ. ভারতে
গ. কানাডায় ঘ. আমেরিকায়
উত্তর: ক. ফ্রান্সে
২৪. ‘গণতন্ত্র হলো জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত শাসন ব্যবস্থা।’—উক্তিটি কার?
ক. আব্রাহাম লিংকন খ. অ্যারিস্টটল
গ. ড. গার্নার ঘ. লর্ড আকটন
উত্তর: ক. আব্রাহাম লিংকন।
২৫. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা কোথায় রয়েছে?
ক. সৌদি আরবে খ. মার্কিন যুক্তরাষ্ট্রে
গ. বৃটেনে ঘ. ইরানে
উত্তর: খ. মার্কিন যুক্তরাষ্ট্রে
২৬. সমাজতান্ত্রিক দেশ নয় কোনটি?
ক. কিউবা খ. ভারত গ. আলবেনিয়া ঘ. চীন
উত্তর: খ. ভারত
২৭. সমাজতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য কয়টি?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
উত্তর: গ. ৫টি
২৮. ‘আধুনিককালে সামরিক শাসন খাঁটি সামরিক নয়, সামরিক ও বেসামরিকদের মিশ্র শাসন’—কে বলেছেন?
ক. হ্যামিলটন খ. লর্ড অ্যাকটন
গ. ড. গার্নার ঘ. আমোস পার্ল মুটার
উত্তর: ঘ. আমোস পার্ল মুটার
২৯. সিভিল সরকার বলতে কোন সরকারকে বোঝায়?
ক. জনগণের সরকার খ. স্বৈরাচারী সরকার
গ. রাজতন্ত্র ঘ. সামরিক সরকার
উত্তর: ক. জনগণের সরকার
৩০. প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল কোথায়?
ক. গ্রিসে খ. জাপানে গ. চীনে ঘ. মিসরে
উত্তর: ক. গ্রিসে
৩১. গণতন্ত্রের মূলমন্ত্র কী?
ক. সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব
খ. অধিকার, সাম্য ও স্বাধীনতা
গ. কর্তব্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব
ঘ. অধিকার, কর্তব্য ও সাম্য
উত্তর: ক. সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক