পৌরসভার ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চরিত্র কার পুষ্পসম পবিত্রতায় ভরা?
অমুক ভাইয়ের আদর্শে কার জীবনখানি গড়া?
জানতে কি চাও? একটু রোসো। সবার দেখা মেলে—
সমাজসেবী, দেশদরদি-ভোটের ঋতু এলে!
খুব সহসাই পৌরসভায় বাজবে ভোটের বাঁশি
উদ্বেগও আজ দেখছি অনেক খুশির পাশাপাশি!
শুনছি এবার এ ভোট হবে দলের ব্যানার নিয়ে
শঙ্কা এটাই—আগুন লেগে যেতেই পারে ঘিয়ে!
আজ ক্ষমতায় আছেন যাঁরা এবং তা নেই যাঁরা

.
.

ভোটের মাঠে সমান সমান সুযোগ পাবেন তাঁরা?
অতীত রেকর্ড খুব ভালো না—এমন মানুষগুলো
আসবে ফিরে? শুনতে হবে, ‘পবিত্র এক ফুল ও’?
এমনতরো আরও অনেক প্রশ্ন মনে আছে
প্রশ্নগুলোর জবাব পাব ভবিষ্যতের কাছে!
ভোট হওয়া চাই অস্ত্র এবং টাকার প্রভাব বিনা
ভোট অধিকার, কারোর সেটা লুটের সামগ্রী না!