প্যানাসনিকের টাফবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রনিকস পণ্যনির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক সম্প্রতি উইন্ডোজ৮-নির্ভর ল্যাপটপ ও ট্যাবলেট ‘টাফবুক’ বাজারে আনার ঘোষণা দিয়েছে। ২০১৩ সালের জানুয়ারি মাসে বাজারে আসবে প্যানাসনিকের তৈরি টাফবুক ‘সিএফ-সি২’ ল্যাপট্যাবটি। এই ল্যাপট্যাবের দাম প্রায় দেড় লাখ টাকা । এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, ‘সিএফ-সি২’ রূপান্তরযোগ্য এই ট্যাবলেটে থাকছে ১২.৫ ইঞ্চি মাপের ডিসপ্লে, ১.৮ গিগাহার্টজের ইনটেলের কোর আই৫ প্রসেসর, ৪ গিগাবাইট র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক-সুবিধা।প্যানাসনিকের দাবি, ফোরজি বা এলটিই-সুবিধার এ ল্যাপট্যাবকে ‘টাফবুক’ বলার কারণ ম্যাগনেশিয়ামের তৈরি কাঠামো। অনেক বেশি শক্ত ও সহজে পানিতে নষ্ট হয় না বলেই একে ‘টাফবুক’ বলা হচ্ছে।