প্যানাসনিকের টিভিতে ফায়ারফক্স ওএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফায়ারফক্স অপারেটিং সিস্টেম
ফায়ারফক্স অপারেটিং সিস্টেম

বিশ্বের অনেক দেশেই এখন ফায়ারফক্স অপারেটিং সিস্টেমচালিত প্যানাসনিকের হাই ডেফিনেশন (এইচডি) টিভি পাওয়া যাচ্ছে। এই অপারেটিং সিস্টেম থাকায় টিভির স্ক্রিন কাস্টোমাইজ করা যায় এবং লাইভ টিভি, অ্যাপস ও অন্যান্য যন্ত্রের সঙ্গে সহজে টিভিকে যুক্ত করা যায়।
প্যানাসনিক কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের ডিএক্স-সিরিজের আলট্রাএইচডি টিভিগুলোতে এ বছরের মধ্যেই ফায়ারফক্স অপারেটিং সিস্টেম যুক্ত হবে। এতে টিভিতে ওয়েব অ্যাপ্লিকেশন চালু রাখার পদ্ধতি ব্যবহারের সুযোগ পাবেন আগ্রহীরা। টিভিতে ‘সেন্ড টু টিভি’ নামের একটি ফিচার থাকবে, যাতে ওয়েব কনটেন্ট শেয়ার করার সুবিধা থাকবে। তথ্যসূত্র: এএফপি।