প্যানাসনিকের ব্র্যান্ড শপ উদ্বোধন

প্যানাসনিকের সব পণ্য একই স্টোর থেকে পাওয়া যাবে। দেশে প্রথমবারের মতো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটে প্যানাসনিকের এই ব্র্যান্ড শপ চালু করেছে তথ্য-প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ইএমইএম সিস্টেমস। ২৩ জুন থেকে যাত্রা শুরু করেছে এই ব্র্যান্ড শপটি। প্যানাসনিকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্র্যান্ড শপ থেকে প্যানাসনিকের পিএবিএক্স, আইপি পিবিএক্স, টেলিফোন সেট, ফ্যাক্স মেশিন ও মাল্টিফাংশনাল প্রিন্টারসহ ইলেকট্রনিক পণ্য ওয়ারেন্টিসহ কেনা যাবে। এ ছাড়াও এই ব্র্যান্ড শপ থেকে প্যানাসনিকের সনদপ্রাপ্ত প্রযুক্তি বিশেষজ্ঞদেন কাছ থেকে বিক্রয় পরবর্তী সেবা পাওয়া যাবে।
এম.এম. ইস্পাহানি গ্রুপ ও ট্রেড সার্ভিসেস ইন্টারন্যাশনালের (টিএসআই) যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ইএমইএম সিস্টেমস লিমিটেড বাংলাদেশের প্যানাসনিক ব্র্যান্ড অফিস পরিচালনার স্বীকৃতিপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি ২০১২ সাল থেকে প্যানাসনিকের সাথে কাজ করে যাচ্ছে।
ইএমইএম সিস্টেমসের পরিচালক সৈয়দ সামিউল হক জানিয়েছেন, ‘ইএমইএম সিস্টেমস প্যানাসনিকের সর্বাধুনিক উদ্ভাবনী পণ্যসামগ্রী ও প্রযুক্তি গ্রাহকদের কাছে নিয়ে আসবে।’