প্যারিস জলবায়ু চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ নাগরিক সমাজ ও ব্যবসায়ীদের নিয়ে গঠিত একটি জোটে যোগ দিয়েছে বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। ওই জোটে যোগ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে অ্যাপল, গুগল, ইন্টেল, মাইক্রোসফটের মতো প্রযুক্তি প্রতিষ্ঠান। জোটের নেতারা কার্বন নির্গমন কমানোর কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে গত সোমবার নিজেদের ইচ্ছার কথা জানিয়েছেন। যদিও প্যারিস চুক্তিতে সমর্থন নেই যুক্তরাষ্ট্র সরকারের।
চুক্তিটি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরে আসার সিদ্ধান্তের মাত্র কয়েক দিনের মধ্যেই এই ঘোষণাটি এল। গত সোমবার এক বিবৃতিতে জোট নেতারা বলেন, ওয়াশিংটনসহ বিভিন্ন রাজ্যের শহর, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রতিনিধিত্বকারী উল্লেখযোগ্যসংখ্যক ব্যবসায়ী নেতাদের অনুপস্থিতি সত্ত্বেও জলবায়ু লক্ষ্য অর্জন করতে হবে আমাদের।
পৃথিবী থেকে গ্রিনহাউস গ্যাস কমানোর উদ্যোগ নিতে ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তিতে ২০০ দেশ সই করে। সে সময় যুক্তরাষ্ট্র এই চুক্তিতে সই করলেও ১ জুন ট্রাম্প ঘোষণা দেন চুক্তি থেকে সরে দাঁড়ানোর। বিজ্ঞানীরা মনে করেন, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীকে বিপজ্জনক তাপমাত্রা সহ্য করতে হতে পারে। তবে খুব দ্রুতই আমেরিকা ওই চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেয় কারণ আমেরিকা নিজেই অন্যতম কার্বন নির্গমনকারী দেশ।
মোখলেছুর রহমান সূত্র: সিনেট