প্যারিসের অ্যাপল স্টোরে সশস্ত্র ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন বছর উদযাপনের দিন প্যারিসের অ্যাপল স্টোরে সশস্ত্র ডাকাতি হয়েছে। গতকাল মঙ্গলবার প্যারিসের এক পুলিশ কর্মকর্তা ডাকাতির এ কথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।পুলিশ জানিয়েছে, অস্ত্রের মুখে একদল ডাকাত অ্যাপল স্টোর থেকে নগদ অর্থ ও বেশকিছু অ্যাপল পণ্য নিয়ে গেছে। প্যারিস অপেরা হাউসের পেছনে অ্যাপলের এ দোকানটিতে সোমবার স্থানীয় সময় নয়টার দিকে এ ডাকাতি হয়।অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, ডাকাতির ঘটনায় কী পরিমাণ লোকসান হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তা ১০ লাখ ইউরোর বেশি হতে পারে। এ প্রসঙ্গে পুলিশের ভাষ্য, চারজন মুখোশধারী ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে অ্যাপল স্টোরে ঢুকে এবং অর্থ ও পণ্য হাতিয়ে নিয়ে গাড়িতে করে পালিয়ে যায়। এ সময় নতুন বর্ষপূর্তির অনুষ্ঠানের কাজে পুলিশ ব্যস্ত ছিল। ডাকাত দল পূর্বপ্রস্তুতি নিয়েই পুলিশের ব্যস্ততার এ সুযোগকে কাজে লাগিয়েছে।