প্র শ্নো ত্ত র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: খুশকি প্রতিরোধক শ্যাম্পু ব্যবহারের পর কি আবার সাধারণ শ্যাম্পু দিয়ে চুল ধোয়া উচিত?

উত্তর: না। যেদিন খুশকি প্রতিরোধক শ্যাম্পু ব্যবহার করা হবে, সেদিন আবার অন্য একটি শ্যাম্পু ব্যবহার করার দরকার নেই, উচিতও নয়। যাঁদের মাথায় খুশকি থাকে, তাঁরা সপ্তাহে দুই দিন করে টানা এক বা দুই মাস খুশকি প্রতিরোধী শ্যাম্পু ব্যবহার করলেই সাধারণত সুফল পাওয়া যায়। এই সময়ে অন্য বা সাধারণ শ্যাম্পু ব্যবহার করার দরকার নেই। তবে যাঁদের ত্বক বেশি তৈলাক্ত, তাঁরা সপ্তাহে তিন-চার দিন চুল শ্যাম্পু করতে পারেন। l ডা. মাসুদা খাতুন.              চর্ম ও যৌন বিভাগ,       শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল।