প্রকৃত দিনবদলে সবার সহযোগিতা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে শেষ হলো চার দিনের ডিজিটাল মেলা। টুওয়ার্ডস ডিজিটাল বাংলাদেশ স্লোগানে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) আয়োজনে গতকাল শেষ হয়েছে ডিজিটালএক্সপো নামে প্রযুক্তির এ আয়োজন। এ মেলায় কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হয়।গত শুক্রবার মেলায় দিনবদলের গল্প শিরোনামে বিভিন্ন সাফল্যের কাহিনী তুলে ধরা হয়। সেমিনারে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, দিনবদলে সবার একসঙ্গে কাজ করতে হবে—তবেই ডিজিটাল বাংলাদেশের পথে এগিয়ে যাওয়া সহজ হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমাদের দেশের তরুণেরা যথেষ্ট মেধাবী। তাদের জন্য শুধু ক্ষেত্রটা তৈরি করে দিলে হবে, বাকিটা তারাই করবে।’ সেমিনারে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে আসা বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান। সেমিনারে উপস্থিত ছিলেন বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার, আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের পরিচালক রেজা সেলিম, স্পেনোভিশন লিমিটেডের প্রধান নির্বাহী টি আই এম নুরুল কবির, উইন ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী কাশফিয়া আহমেদসহ অনেকে। এদিকে শেষদিন গতকাল শনিবার সকাল থেকেই মেলায় ছিল দর্শকদের ভিড়। শেষ দিনে উত্তরা থেকে পুরো পরিবারসহ এসেছিলেন চাকরিজীবী মোরশেদ আলম। তিনি জানান, প্রযুক্তি মেলায় প্রযুক্তি পণ্যের সঙ্গে সবাইকে পরিচিত করতেই এসেছি। বিভিন্ন পণ্যে এমনই আগ্রহ ছিল দর্শকদের। মেলা সম্পর্কে বিসিএসের মহাসচিব মজিবুর রহমান জানান, মেলার মূল উদ্দেশ্য ডিজিটাল বাংলাদেশের স্বরূপকে তুলে ধরা এবং ডিজিটাল সংস্কৃতির সঙ্গে সাধারণ মানুষকে পরিচয়ের বিষয়গুলো তুলে ধরা। সে কাজটি খুব ভালোভাবেই হয়েছে।আয়োজকের জানান মেলায় চার দিনে প্রায় ৩০ হাজার দর্শকের সমাগম হয়েছে। —নুরুন্নবী চৌধুরী