প্রকৌশল রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রথম বন্ধু: এক বাসায় কিছু গ্যাসীয় মৌল থাকে। হঠাৎ​ ভূমিকম্প শুরু হলো। কোনো গ্যাসীয় মৌল দৌড় দিল নিচের দিকে; কোনোটি ছুটল ছাদের দিকে; আবার কোনোটি ফেসবুকে স্ট্যাটাস আপডেট করায় ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু একটি মৌল ঠায় বসে রইল! বল তো, সেটি কোন গ্যাসীয় মৌল?
দ্বিতীয় বন্ধু: কোনটা, দোস্ত?
প্রথম বন্ধু: নিষ্ক্রিয় গ্যাস আর্গন!

দুই যৌগের দেখা হলো। তাদের মধ্যে একজন দুষ্ট; অন্যজন শিষ্ট।
দুষ্ট যৌগ: কে ভাই আপনি?
শিষ্ট যৌগ: ফরমালডিহাইড। আপনি?
দুষ্ট যৌগ: ক্যাজুয়ালডিহাইড!

প্রথম বন্ধু: বল তো, আমরা সবচেয়ে বেশি অভিকর্ষজ বল

অনুভব করি কোথায়?

দ্বিতীয় বন্ধু: মেরু অঞ্চলে। কারণ সেখানে ‘g’–এর মান

সবচেয়ে বেশি!

প্রথম বন্ধু: উহু, শীতকালে লেপের তলে! এ কারণেই তখন বিছানা ছেড়ে উঠতে এত কষ্ট হয়!

ক্রিকেটপাগল এক ছাত্রকে ল্যাবে স্যার জিজ্ঞেস করলেন, ‘টেস্টের রেজাল্ট কী?’

ছাত্র: টেস্ট না তো স্যার, টি-টোয়েন্টি চলছে!