প্রকৌশল রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: আসিফুর রহমান
আঁকা: আসিফুর রহমান

* প্রথম বন্ধু: বিজ্ঞানী নিউটন বেঁচে থাকলে তাঁর বিখ্যাত সূত্রটি অন্যভাবে বলে যেতেন।
দ্বিতীয় বন্ধু: কীভাবে?
প্রথম বন্ধু: ফর এভরি অ্যাকশন, দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপজিট রিঅ্যাকশন প্লাস দ্য ফেসবুকস ওভার রিঅ্যাকশন!
* ছেলে: আচ্ছা বাবা, অনেকে বলে ‘মামার বাড়ির আবদার’! এটা কী?
বাবা: কম্পিউটার ব্যবহারের সময় নিশ্চয়ই দেখেছ, কথা নেই-বার্তা নেই হঠাৎ ব্রাউজার বলে ওঠে, ‘উড ইউ লাইক টু মেক ইন্টারনেট এক্সপ্লোরার ইয়োর ডিফল্ট ব্রাউজার?’ এটাই হলো ‘মামা বাড়ির আবদার’!
* প্রথম বন্ধু: কোনো নতুন জায়গায় গেলে এখন আমার একটাই ভয়!
দ্বিতীয় বন্ধু: কী?
প্রথম বন্ধু: ইন্টারনেটের স্পিড ঠিকঠাক পাব তো!
* প্রথম বন্ধু: কী রে, অকর্মার মতো ঝিম ধরে বসে আছিস কেন?
দ্বিতীয় বন্ধু: বসে নেই, দোস্ত। আমার কোষ পর্যায়ে অগণিত ক্রিয়া সংঘটিত হচ্ছে!
* প্রথম ছাত্র: তুমিই কি সেই ছেলে, যার পর্যায় সারণি একদম মুখস্থ?
দ্বিতীয় ছাত্র: আয়োডিন আমেরিকিয়াম (I Am)।
প্রথম ছাত্র: তোমার কাছ থেকে আমি পিরিয়ডিক টেবিল সম্পর্কে একটু জ্ঞান নিতে চাই।
দ্বিতীয় ছাত্র: অক্সিজেন পটাশিয়াম (OK)।
* প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও এক প্রকৌশলী মোবাইল ফোনে আসা কলটি রিসিভ করলেন। তারপর নিজের গলার স্বর পাল্টে মিহি সুরে, ‘সরি, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ সুইচড্অফ! প্লিজ ট্রাই অ্যাগেইন ল্যাটার।’ বলে কলটি কেটে দিলেন!
* কম্পিউটার কৌশলের একটি বইয়ের সূচিপত্রে লেখা, ‘এন্ডলেস লুপ: সি ইনফিনিট লুপ’। কিন্তু ইনফিনিট লুপের সূচিতে গেলে সেখানে লেখা, ‘ইনফিনিট লুপ: সি এন্ডলেস লুপ’!