প্রকৌশলী শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ইউনিভার্সাল এক্সেসিবিলিটি ইন পাবলিক ট্রান্সপোর্ট’ বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশি সিস্টেমস চেঞ্জ অ্যাডভোকেসি নেটওয়ার্ক (বি-স্ক্যান) এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসাব)। প্রতিযোগিতায় হুইলচেয়ার ব্যবহারকারীরা যাতে পাবলিক ট্রান্সপোর্ট, বিশেষ করে পাবলিক বাসে সহজে চলাফেরা করতে পারে, সে বিষয়ে বাস্তবধর্মী প্রয়োগযোগ্য সমাধান খোঁজা হবে। বিশ্ববিদ্যালয়-পড়ুয়া শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। সেরা প্রকল্পগুলোর মধ্যে বিচারকদের রায়ে বিজয়ী ঘোষণা করা হবে। প্রতিযোগিতায় নিবন্ধনের শেষ তারিখ ১৫ এপ্রিল। বিজয়ী দলের জন্য রয়েছে আর্থিক পুরস্কার, সনদ ও ক্রেস্ট। বিস্তারিত: http://iudc.esab.org.bd। —বিজ্ঞপ্তি