প্রজাতি রক্ষার জন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনের কিছু কিছু স্থানে গাছের ঘন ঘন অবস্থান এবং পাতার আচ্ছাদনের কারণে একধরনের শীতল ও ক্ষুদ্র জলবায়ুব্যবস্থা গড়ে ওঠে। সেখানে জন্মগ্রহণকারী শীতলতা সহনশীল কিছু উদ্ভিদ প্রজাতি বাইরের উষ্ণ জলবায়ু থেকে বঞ্চিত হয়। বেলজিয়ামের গবেষকদের মতে, এ রকম অবস্থা উদ্ভিদের বৈচিত্র্যের জন্য ঝুঁকিপূর্ণ। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন উষ্ণ জলবায়ুর সঙ্গে খাপ খাওয়াতে সক্ষম উদ্ভিদ প্রজাতি তৈরি হচ্ছে। কিন্তু ঘন বনে শীতল আবহাওয়া সহিষ্ণু যেসব উদ্ভিদ প্রজাতি রয়েছে, উষ্ণ জলবায়ুতে তাদের অস্তিত্ব নিয়ে সংশয় রয়েছে। তাই এগুলো টিকিয়ে রাখার স্বার্থেই ঘন ও আচ্ছাদিত বনকে মুক্ত আলো-বাতাসপূর্ণ বনে পরিণত করতে হবে। বিবিসি।