প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর আমেরিকার মনার্ক প্রজাপতি ঋতু পরিবর্তনের সময় এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে যায়। এ সময় ওরা প্রায় এক হাজার ৮০০ মাইল পর্যন্ত উড়ে যেতে পারে। এই শক্তি ওরা মধু থেকে পায়। এই বিশেষ জাতের প্রজাপতি মধুকে চর্বি হিসেবে শরীরে সঞ্চয় করে রাখার কৌশল জানে। এরা ফুলে ফুলে ঘুরে বেড়ায়, উদ্দেশ্য মধু সংগ্রহ করা। যেসব প্রজাপতি আগস্টের শেষ দিকে বা সেপ্টেম্বরের শুরুতে জন্মায়, তারা এত বেশি মধু খায় যে তাদের পেট ফুলে যায়। এদের শরীরে একধরনের চর্বিতন্তু (ফ্যাটি টিস্যু) থাকে। এগুলো মধুর চিনিকে চর্বিতে রূপান্তরিত করে সঞ্চয় করে রাখে। এই চর্বিতেই ওরা পুরো শীতকাল পার করে। এ সময় শুধু সামান্য পানিতে শরীর সিক্ত রাখলেই চলে। শুধু মনার্ক প্রজাপতিই নয়, সব ধরনের প্রজাপতিই মূলত মধু থেকে তাদের শক্তি পায়, যা তাদের বেশ দীর্ঘ পথ উড়তে সাহায্য করে।