প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর আমেরিকার দানাউস প্লেক্সিপাস নামের প্রজাপতি প্রতিবছর হাজারো কিলোমিটার পথ পাড়ি দেয়৷ যুক্তরাষ্ট্র কিংবা কানাডা থেকে এরা উড়ে উড়ে চলে যায় মধ্য মেক্সিকোর পাহাড়ি এলাকায়৷ দীর্ঘ এই পথ পাড়ি দেওয়ার সময় দিক ভুল করে না কমলা ও কালো ডানার এসব প্রজাপতি৷ এদের মস্তিষ্কে একধরনের সৌর কম্পাস এবং চৌম্বক কম্পাস থাকে৷ সূর্যের আলোয় এরা সৌর কম্পাসের সাহায্যে দিক নির্ণয় করে৷ আবার মেঘ কিংবা কুয়াশায় সূর্য আড়ালে চলে গেলেও এসব প্রজাপতির দিগ্ভ্রম হয় না৷ এরা তখন পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সাহায্য নেয়৷ একদল মার্কিন বিজ্ঞানী এ তথ্য উদ্ঘাটন করেছেন৷ এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত হয়েছে৷ এএফপি৷