প্রজেক্ট ম্যানেজমেন্ট শিক্ষায় দেশি সফটওয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজেক্ট ম্যানেজমেন্ট বা প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে সাহায্য করতে একটি সফটওয়্যার তৈরি করেছে ঢাকাভিত্তিক প্রতিষ্ঠান পিএম-অ্যাস্পায়ার। সফটওয়্যারটি প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতি ও অনুশীলন বিষয়ে সাহায্য করে। সফটওয়্যারটি নাম ‘পিএমপি এক্সাম সিমুলেটর’।
পিএম-অ্যাস্পায়ারের প্রধান নির্বাহী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বিশ্বমানের একটি সফটওয়্যার তৈরির জন্য তিন বছর ধরে আমরা পরিশ্রম করছি। বিশ্বজুড়ে প্রকল্প ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাহায্য করার লক্ষ্যে পিএম-অ্যাস্পায়ার এই সফটওয়্যার তৈরির কাজ শুরু করে। গত বছরের শেষ দিকে আমরা এই সফটওয়্যার বিশ্বব্যাপী উন্মুক্ত করি। বাংলাদেশি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে অনেক চ্যালেঞ্জ পার হয়ে এ পর্যায়ে আসতে হয়েছে। বিশ্বের প্রায় ১০০টি দেশের মানুষকে আমরা সাহায্য করতে পারছি। সফটওয়্যারটি ইংরেজি, আরবি, স্প্যানিশ ও পর্তুগিজ ভাষা সমর্থন করে।’
বিস্তারিত জানা যাবে পিএম–অ্যাস্পায়ারের ওয়েবসাইট (PMASPIRE.COM) থেকে। (বিজ্ঞপ্তি)