প্রতি সেকেন্ডে ১০০ সাইবার হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইবার অপরাধীরা উচ্চপ্রযুক্তি ব্যবহার করে প্রতি সেকেন্ডে ১০০টিরও বেশি কম্পিউটারে হামলা চালাতে সক্ষম। এক গবেষণার ফলাফলে এ কথা বলা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, ক্ষতিকর সফটওয়্যারের উত্থানের কারণে তারা এত দ্রুতগতিতে এসব হামলা চালাতে পারছে। তবে এসব হামলার কারণে বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি নিরাপত্তা প্রতিষ্ঠান সাইমানটেকের হিসাব অনুযায়ী, ২০০৮ সালের তুলনায় ২০০৯ সালে ক্ষতিকর সফটওয়্যার প্রোগ্রাম বাজারে এসেছে ৭১ শতাংশ বেশি। সাইমানটেক জানায়, ২০০৯ সালে ২০ লাখ ৯০ হাজার ক্ষতিকর ভাইরাস ও ওয়ার্মের মতো প্রোগ্রাম বাজারে এসেছে। অপরাধীরা এসব ভাইরাস ও ওয়ার্ম বিভিন্ন কম্পিউটারে ছড়িয়ে দিয়েছে। সাইমানটেকের প্রযুক্তি ব্যবস্থাপক টনি অসবোর্ন বলেন, এসব ভাইরাস ও ওয়ার্মের ব্যবহার এতটাই সহজ যে নতুন সাইবার অপরাধীরাও সহজে এসব ব্যবহার করে বিভিন্ন কম্পিউটারে হামলা চালিয়েছে। এর মধ্যে অনেক সফটওয়্যার বিনা মূল্যেও পাওয়া যায়। তবে কিছু সফটওয়্যার আছে বেশ দামি। এগুলোর একটি হচ্ছে জিয়ুস। এটির দাম ৭০০ ডলার। তবে দাম বেশি হলে কী হবে, হ্যাকাররা কিন্তু থেমে থাকেনি। জিয়ুস ব্যবহার করে একের পর এক কম্পিউটারে তারা হামলা চালিয়েছে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান