প্রতিদিন তৈরি হবে দেড় লাখ আইফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা ধরনের নতুন বৈশিষ্ট্যের পণ্য দিয়ে প্রযুক্তির বাজার মাত করে রেখেছে অ্যাপল কম্পিউটার। এবার তাতে যুক্ত হচ্ছে নতুন এক রেকর্ড। অ্যাপলের তৈরি আইফোন ৫ বাজারে আসছে শিগগিরই, এ কথা ইতিমধ্যে জেনে গেছেন সবাই। নতুন খবর হলো, আইফোন ৫ প্রতিদিন তৈরি হবে এক লাখ ৫০ হাজার! চমকপ্রদ খবরটি জানিয়েছে অ্যাপলের সঙ্গে আইফোন তৈরিতে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান ফক্সকন। আর উ ৎ পাদনের এ সংখ্যা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি ওভারটাইম কাজের পরিধি বাড়িয়েছে। এভাবে মাসে প্রায় ৫০-৬০ লাখ আইফোন ৫ তৈরি হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিবারই আইফোনের নতুন সংস্করণ বাজারে আসার সঙ্গে সঙ্গে ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি হয়। আর তাতে অনেকেই কিনতে পারেন না প্রিয় আইফোনটি। এ জন্য বাজারে আইফোনের তুমুল চাহিদা মেটাতেই এ ধরনের উদ্যোগ বলে জানা গেছে। অ্যাপলের পণ্য উ ৎ পাদনের ইতিহাসে এমন আর হয়নি। পঞ্চম প্রজন্মের আইফোনের নতুন সংস্করণটি আরও পাতলা এবং আট মেগাপিক্সেল ক্যামেরার সুবিধা নিয়ে আসছে। এ ছাড়া থাকছে আরও নানা সুবিধা। আগামী মাসের প্রথম সপ্তাহে আইফোন ৫ বাজারে ছাড়া হবে বলে জানা গেছে। —টাইমস অব ইন্ডিয়া