
প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪২সঠিক প্রশ্নোত্তর অংশ-২
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ এর ওপর। নিচের অনুচ্ছেদটি পড়ে সঠিক উত্তর লিখতে হবে।
ফেব্রুয়ারির গান
দোয়েল কোয়েল ময়না কোকিল
সবার আছে গান
পাখির গানে পাখির সুরে
মুগ্ধ সবার প্রাণ।
সাগর নদীর উর্মিমালার
মন ভোলানো সুর
নদী হচ্ছে স্রোতস্বিনী
সাগর সমুদ্দুর।
১. দোয়েল কোয়েল ময়না কোকিল সব পাখিরই কী আছে?
ক. গান খ. সুর গ. ছন্দ ঘ. কলতান উত্তর: ক. গান।
২. সবার প্রাণ কীভাবে মুগ্ধ হয়?
ক. পাখির ওড়াউড়ি দেখে খ. পাখির গানে ও সুরে
গ. কাকের কা কা ডাক শুনে ঘ. সবুজ টিয়ে পাখি দেখে।
উত্তর: খ. পাখির গানে ও সুরে।
৩. ‘বাতাসে তার প্রতিধ্বনি/ গ্রীষ্ম-বর্ষা-শীতে।’ কার প্রতিধ্বনি? ক. সাগরের খ. পাহাড়ি ঝরনার
গ. ঝোড়ো বাতাসের ঘ. পাখির গানের।
উত্তর: খ. পাহাড়ি ঝরনার।
৪. ছন্দ ও সুরে প্রজাপতি কার সঙ্গে কথা কয়?
ক. ফুলের সঙ্গে খ. পাতার সঙ্গে
গ. গাছের সঙ্গে ঘ. ফলের সঙ্গে। উত্তর: ক. ফুলের সঙ্গে।
৫. সাগর নদীর ঊর্মিমালার মন ভোলানো সুর।— এখানে ঊর্মি অর্থ কী? ক. ঢেউ খ. স্রোত গ. পানি ঘ. তীর
উত্তর: ক. ঢেউ।
৬. ‘স্রোতস্বিনী’ শব্দের অর্থ কী?
ক. সাগর খ. পাহাড় গ. নদী ঘ. ঝরনা উত্তর: গ. নদী।
৭. ‘সমুদ্দুর’ শব্দের মানে কী?
ক. সাগর খ. সীমাহীন গ. অফুরন্ত ঘ. সীমান্ত।
উত্তর: ক. সাগর।
৮. ‘ঊর্মিমালা’ অর্থ কী?
ক. ঢেউ খ. ঢেউসমূহ গ. সাগরের জল ঘ. স্রোত
উত্তর: খ. ঢেউসমূহ।
৯. ‘মুগ্ধ’ শব্দের অর্থ কী?
ক. আনন্দিত খ. মুখে মধু মাখানো গ. মুখ ধোয়া ঘ. মুখের কথা
উত্তর: ক. আনন্দিত।
১০. ভাষা আন্দোলন কত সালে সংঘটিত হয়েছিল?
ক. ১৯৭১ খ. ১৯৫২ গ. ১৮৫৭ ঘ. ১৯৪৭ সালে।
উত্তর: খ. ১৯৫২ সালে
১১. প্রতিবছর কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? ক. ২৬ মার্চ খ. ১৬ ডিসেম্বর
গ. ২১ ফেব্রুয়ারি ঘ. ১৪ ফেব্রুয়ারি।
উত্তর: গ. ২১ ফেব্রুয়ারি।
১২. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।’— গানটি কার লেখা?
ক. লুৎফর রহমান রিটন খ. আবদুল গাফ্ফার চৌধুরী
গ. আলতাফ মাহমুদ ঘ. হুমায়ুন আজাদ।
উত্তর: খ. আবদুল গাফ্ফার চৌধুরী।
১৩. আমাদের মায়ের মুখের ভাষাটির নাম কী?
ক. বাংলা ভাষা খ. ইংরেজি ভাষা
গ. আরবি ভাষা ঘ. সংস্কৃত ভাষা।
উত্তর: ক. বাংলা ভাষা।
১৪. ‘আমার ভাইয়ের রক্তে লেখা’— গানটির নাম কী?
ক. বর্ষার গান খ. বসন্তের গান
গ. মে দিনের গান ঘ. ফেব্রুয়ারির গান।
উত্তর: ঘ. ফেব্রুয়ারির গান।
১৫. ‘ফেব্রুয়ারির গান’ কবিতাটির কবির নাম কী?
ক. লুৎফর রহমান রিটন খ. শামসুর রাহমান
গ. আহসান হাবীব ঘ. কাজী নজরুল ইসলাম।
উত্তর: ক. লুৎফর রহমান রিটন।
১৬. ‘মুগ্ধ’ শব্দের যুক্তবর্ণটি কী কী শব্দ যোগে গঠিত?
ক. গ+গ খ. গ+ধ গ. ঘ=দ ঘ. ক+ধ উত্তর: খ. গ+ধ
১৭. বাংলা আমার মায়ের—।
ক. গান খ. প্রাণ গ. ভাষা ঘ. কথা উত্তর: গ. ভাষা।
সহকারী শিক্ষক
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল