প্রতিবছর ১৪ ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

সঠিক উত্তর  অংশ-২৫
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ এর ওপর। প্রথমে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। অনুচ্ছেদটি পড়ে উত্তর লিখতে হবে।
স্মরণীয় যাঁরা চিরদিন
১৪. কে জীবনের বেশির ভাগ সময় রসায়নশাস্ত্রের অধ্যাপনা ও গবেষণা করে কাটান?
ক. এম. মুনিরুজ্জামান খ. ড. গোবিন্দচন্দ্র দেব
গ. জ্যোতির্ময় গুহঠাকুরতা ঘ. যোগেশচন্দ্র ঘোষ
উত্তর: ঘ. যোগেশচন্দ্র ঘোষ
১৫. কে ‘দানবীর’ বলে পরিচিত ছিলেন?
ক. রণদাপ্রসাদ সাহা খ. নতুনচন্দ্র সিংহ
গ. ধীরেন্দ্রনাথ দত্ত ঘ. যোগেশচন্দ্র ঘোষ
উত্তর: ক. রণদাপ্রসাদ সাহা
১৬. নিচের কোন ব্যক্তি পেশায় সাংবাদিক ছিলেন না?
ক. শহীদুল্লা কায়সার খ. সিরাজুদ্দীন হোসেন
গ. শহীদ সাবের ঘ. মোফাজ্জল হায়দার চৌধুরী
উত্তর: ঘ. মোফাজ্জল হায়দার চৌধুরী
১৭. ’৭১-এ এই দেশের একটি প্রধান সংবাদপত্র কোনটি ছিল?
ক. দৈনিক সংবাদ খ. প্রথম আলো গ. কালের কণ্ঠ ঘ. সমকাল
উত্তর: ক. দৈনিক সংবাদ
১৮. পত্রিকা অফিসের আগুনে কোন সাংবাদিক পুড়ে শহীদ হন?
ক. শহীদুল্লা কায়সার খ. শহীদ সাবের
গ. সেলিনা পারভীন ঘ. মেহেরুন্নেসা
উত্তর: খ. শহীদ সাবের

১৯. নিচের কোন ব্যক্তির পেশা ছিল সাংবাদিকতা?
ক. ড. গোবিন্দচন্দ্র দেব খ. যোগেশচন্দ্র ঘোষ
গ. ধীরেন্দ্রনাথ দত্ত ঘ. সেলিনা পারভীন
উত্তর: ঘ. সেলিনা পারভীন
২০. প্রতিবছর ১৪ ডিসেম্বর আমরা কী দিবস পালন করি?
ক. শহীদ দিবস খ. বিজয় দিবস
গ. স্বাধীনতা দিবস ঘ. শহীদ বুদ্ধিজীবী দিবস
উত্তর: ঘ. শহীদ বুদ্ধিজীবী দিবস
২১. বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত লাশ কোথায় পাওয়া যায়?
ক. মিরপুর ও রায়েরবাজারের বধ্যভূমিতে
খ. সিলেটের কুশিয়ারায় গ. ঢাকার উত্তরায় ঘ. মুন্সিগঞ্জে
উত্তর: ক. মিরপুর ও রায়েরবাজারের বধ্যভূমিতে
২২. বর্বর পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করে এ দেশের অপূরণীয় ক্ষতি করার পরিকল্পনা করে কেন?
ক. স্বাধীনতার জন্য খ. দেশকে মেধাশূন্য করার জন্য
গ. দেশের উন্নতির জন্য ঘ. জনসংখ্যা রোধ করার জন্য
উত্তর: খ. দেশকে মেধাশূন্য করার জন্য
২৩. ১৯৪৮ সালে কে প্রথম পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন?
ক. শেখ মুজিবুর রহমান খ. নতুনচন্দ্র সিংহ
গ. ধীরেন্দ্রনাথ দত্ত ঘ. অধ্যাপক মুনীর চৌধুরী
উত্তর: গ. ধীরেন্দ্রনাথ দত্ত
২৪. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি’—গানটির সুরকার কে?
ক. আবদুল গাফ্ফার চৌধুরী খ. আপেল মাহমুদ
গ. খান আতাউর রহমান ঘ. আলতাফ মাহমুদ
উত্তর: ঘ. আলতাফ মাহমুদ
২৫. ‘আমার ভাইয়ের...ভুলিতে পারি’ গানটির গীতিকার কে?
ক. আলতাফ মাহমুদ খ. আবদুল গাফ্ফার চৌধুরী
গ. আপেল মাহমুদ ঘ. এম. মুনিরুজ্জামান মনির
উত্তর: খ. আবদুল গাফ্ফার চৌধুরী
২৬. ‘অবরুদ্ধ’ শব্দের মানে কী?
ক. বোবা খ. লাগামহীন গ. বন্দী ঘ. স্বাধীন
উত্তর: গ. বন্দী
২৭. ‘বরেণ্য’ শব্দের অর্থ কী?
ক. বরণীয় খ. মান্য গ. বরণকারী ঘ. বর্ষণ
উত্তর: ক. বরণীয়
২৮. কোন বানানটি সঠিক?
ক. পাষণ্ড খ. পাসণ্ড গ. পাশণ্ড ঘ. পাষন্ড
উত্তর: ঘ. পাষণ্ড।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল