প্রতিবন্ধিতা রেহানকে থামাতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধিতা রেহানের ইন্টারনেট উৎ সবে যোগ দেওয়ার পথে বাধা হতে পারেনি। কারও সাহায্য ছাড়া সে চলাফেরা করতে পারে না। তাই মায়ের কাঁধে ভর করে চলে এসেছিল টাঙ্গাইলে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎ সবে।মাহমুদুল হাসান কলেজের উৎ সবস্থলে কথা হয় রেহানের সঙ্গে। ওর পুরো নাম আহসানুল হোসেন রেহান। বিবেকানন্দ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। ছোটবেলায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল। তখন ভুল চিকিৎ সায় রেহানের এই অবস্থা। ওর বাবা আনোয়ার হোসেন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক। মা রেহেনা আক্তার বলেন, ইন্টারনেটের প্রতি রেহানের খুবই আগ্রহ। তাই উৎ সবের কথা শুনেই স্কুলের মাধ্যমে নাম নিবন্ধন করিয়েছেন। উৎ সবে আসতে পেরে খুব খুশি রেহান।