প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) বাক ও শ্রবণপ্রতিবন্ধীদের জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করা হয়। মোট ১৪ জন প্রশিক্ষণার্থী ‘বেসিক কম্পিউটার ট্রেনিং ফর স্পিচ অ্যান্ড হিয়ারিং ইম্পেয়ারড’ শিরোনামের বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজ্যাবিলিটি (সিআইএসডি) এ কোর্সে সহযোগিতা করে। ৩ ফেব্রুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলে এ প্রশিক্ষণ। সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে সিএসআইডি ও বিসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বিশেষ প্রশিক্ষণ বাক ও শ্রবণপ্রতিবন্ধীদের জন্য ভবিষ্যৎ কর্মক্ষেত্রের সহায়ক হবে। তাঁরা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগের আহ্বান জানান। —বিজ্ঞপ্তি