প্রতিবন্ধীদের জন্য ওয়েবজগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধীরা যাতে সরকারি ওয়েবসাইটগুলোতে সহজে প্রবেশ করতে পারে, সে জন্য ব্যাপক পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটির যোগাযোগমন্ত্রী এড ভাইজে সম্প্রতি এ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। পরিকল্পনার মধ্যে রয়েছে, ওয়েবসাইটগুলোর উন্নয়নের পাশাপাশি নতুন নতুন সফটওয়্যার ও হার্ডওয়্যারের সংযোজন। দৃষ্টিপ্রতিবন্ধীরা যাতে সহজে কম্পিউটারের লেখা পড়তে পারে, সে জন্য স্ক্রিন রিডার ও ব্রেইল এমবোসার সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ই-বুকস সরবরাহ করার পরিকল্পনা করছে। এড ভাইজে বলেন, একটি সফল ডিজিটাল অর্থনীতি অর্জন করা তখনই সম্ভব, যখন দেশের প্রত্যেক মানুষ আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে। বিশেষ করে প্রত্যেককে অনলাইন বাজার, ব্যাংকিং লেনদেন করার ও তথ্য জানার সুযোগ দিতে হবে। ওয়েবসাইটগুলোর উন্নয়নের জন্য যুক্তরাজ্য সরকার ৬০ জন বিশেষজ্ঞের একটি দল গঠন করেছে। সরকারি ও বেসরকারি সংস্থা থেকে এই ৬০ জনকে নেওয়া হবে। তাঁদের প্রথম কাজ হবে ওয়েবসাইটের উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তার একটি তালিকা তৈরি করা। এরপর ওই তালিকা সরকারের কাছে পেশ করা হবে। এরপর সরকার তালিকা পর্যালোচনা করে তা বাস্তবায়নে কাজে নামবে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান