প্রতিবন্ধীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধীদের পেশাদারী কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি), সাইটসেভার্স ও ক্রিয়েটিভ আইটি। প্রাথমিকভাবে তাঁদের গ্রাফিকস, ওয়েবসাইট তৈরিসহ আউটসোর্সিংয়ের কাজে প্রশিক্ষণ দেওয়া হবে। এই উদ্যোগের সম্প্রতি ত্রিপক্ষীয় একটি চুক্তিও হয়েছে। খবর বিজ্ঞপ্তির। কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির এই চুক্তিতে সই করেন সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর রিফাত সাহ্পার খান, সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম ও ক্রিয়েটিভ আইটি লিমিটেডের চেয়ারম্যান আতাউর রহমান।