প্রতিবেশীর প্রভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের আচার-আচরণে তার নিজের স্বভাবের চেয়ে প্রতিবেশীদের প্রভাব কখনো কখনো বেশি ক্রিয়াশীল হতে পারে। ফলে তার নিজস্বতা হুমকির মুখে পড়তে পারে। আবার কেউ কেউ প্রতিবেশীর অনুকরণে বাজে সিদ্ধান্ত নিয়ে সমস্যায়ও পড়তে পারে। যুক্তরাজ্যের এক্সিটার বিশ্ববিদ্যালয়ের গবেষক কলিন টর্নি ও তাঁর সহযোগীরা এ কথা জানিয়েছেন। ইন্টারফেস সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা নিবন্ধে বলা হয়, বিভিন্ন পরিস্থিতিতে অন্যের আচরণ অনুকরণ করে সফল হওয়া যায়। যেমন: কী ধরনের ফোন কিনতে হবে, কোন পথে যেতে হবে বা কোনো পরিস্থিতি বিপজ্জনক কি না ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। কিন্তু অন্যের আচরণের সঙ্গে খাপ খাইয়ে নিতে গিয়ে নিজের ব্যক্তিগত বিশ্বাস নিয়ে দ্বিধাদ্বন্দ্বও তৈরি হতে পারে। আইএএনএস।