প্রতিযোগিতায় প্রথম হলো ড্যাফোডিলের ড্রোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রোবটিক ক্লাবের তৈরি করার ‘ড্রোন’ ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) আয়োজিত ‘প্রথম জাতীয় অ্যারো-ডিজাইন প্রতিযোগিতা’র রোটারি উইং বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। ১৭টি বিশ্ববিদ্যালয়ের ২৮টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। ১৪ ও ১৫ অক্টোবর চলে এই প্রতিযোগিতা।
দূরনিয়ন্ত্রিত এই ড্রোন তৈরির দলনেতা নাহিদ ফৈরদৌস। অন্য সদস্যরা হলেন মোবারক হোসাইন, সঞ্জিব দাস, সজীব গাঙ্গুলি ও মাসুদ রানা। এঁরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। এই ড্রোন এক হাজার মিটার উচ্চতায় উড়তে পারে এবং তিন কিলোমিটার দূর পর্যন্ত এটি নিয়ন্ত্রণ করা যায়।
—বিজ্ঞপ্তি