প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ২৩ থেকে ২৮ জুন ‘টেকনোলজি ফেস্ট’ শুরু হতে যাচ্ছে। উত্সবের উল্লেখযোগ্য অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস ক্লাব দ্বিতীয়বারের মতো আয়োজন করছে ইলেকট্রনিক প্রকল্প প্রদর্শন প্রতিযোগিতা ‘পাওয়ার-নেপেক ২০১১’। প্রতিযোগিতাতে প্রকল্প প্রদর্শনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের ২৩ জুনের মধ্যে দল নিবন্ধন করতে বলা হয়েছে। সর্বোচ্চ তিন সদস্যের দলের নিবন্ধন করা যাবে। ঠিকানা: www.ewubd.edu/nepec —বিজ্ঞপ্তি