প্রতিযোগিতায় বাংলাদেশিদের মুঠোফানভিত্তিক প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মারকেট বিশ্ববিদ্যালয়ের একদল বাংলাদেশি গবেষক শিক্ষার্থীর তৈরি করা ‘মোবাইল ফোনের মাধ্যমে ক্যানসার রোগীদের পর্যবেক্ষণ’ নামের প্রকল্পটি কানাডাভিত্তিক গ্র্যান্ড চ্যালেঞ্জ কানাডা—রাইজিং স্টারস ইন গ্লোবাল হেলথ’ প্রতিযোগিতার জন্য প্রাথমিক পর্যায়ে নির্বাচিত হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে দূর থেকে রোগের উপসর্গ পর্যবেক্ষণের এই ব্যবস্থাটির উদ্দেশ্য বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের রোগীদের ঘরে থেকেই পর্যবেক্ষণে অংশগ্রহণ এবং সময়মতো জীবনমান উন্নয়ন করা। প্রাথমিক পর্যায়ে আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশের ১০ জন ক্যানসার রোগীকে এ গবেষণার আওতায় আনা হয়েছে। খবর বিজ্ঞপ্তির।কোন প্রকল্প বিজয়ী হবে তা নির্ধারিত হবে অনলাইন ভোটের মাধ্যমে। http://rs.applications.grandchallenges.ca/en/viewVideo/28735E6AA6E83EA8787956? ঠিকানার ওয়েবসাইটে এই প্রকল্পের জন্য ভোট দেওয়া যাবে। ভিডিওর নিচে Log in to like this application-এ ক্লিক করতে হবে। create a new account বাটনে ক্লিক করে তথ্য দিন। এরপর আপনার ই-মেইল ঠিকানায় একটি ওয়েব ঠিকানা (লিংক) পাঠানো হবে। সেটিতে ক্লিক করুন। এরপর ই-মেইল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে ঢুকে ভিডিওর নিচে Like this application-এ আবার ক্লিক করুন।