প্রতিশ্রুতির সময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপ্তাহের কোন দিনে লোকজন সবচেয়ে বেশি প্রতিশ্রুতি দেয়? সোমবার বিকেলে। যুক্তরাজ্যের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। বিবিসিতে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পরিবারের সঙ্গে সাপ্তাহিক ছুটির দিনগুলো কাটিয়ে ফুরফুরে মেজাজে প্রথম কর্মদিবসে লোকজন নানা রকমের অঙ্গীকার করে। সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমগুলোতে তার প্রকাশ দেখা যায়। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা টুইটারের ১৩ লাখ পোস্টের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেন। এতে নেতৃত্ব দেন সেখানকার গবেষক হানা ফ্রাই। তাঁরা দেখতে পান, প্রতিশ্রুতি দেওয়ার প্রবণতা নগরবাসী মানুষের মধ্যে সোমবার বিকেলে সবচেয়ে বেশি দেখা যায়। আইএএনএস।