প্রত্যন্ত এলাকায় কম খরচে ইন্টারনেট সেবা দেবে বিআইটিএল

অনুষ্ঠানে বিআইটিএল এবং এআরআরএ নেটওয়ার্কসের কর্মকর্তারাসংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেবে বিজনেস ইনফরমেশন টেকনোলজি লিমিটেড (বিআইটিএল)। যুক্তরাষ্ট্রভিত্তিক এআরআরএ নেটওয়ার্কসের প্রযুক্তি কাজে লাগিয়ে কম খরচে ইন্টারনেট সেবা দেবে প্রতিষ্ঠানটি। এ জন্য এআরআরএ নেটওয়ার্কসের সঙ্গে জোটও বেঁধেছে তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিআইটিএল জানিয়েছে, নতুন এ উদ্যোগের আওতায় এআরআরএর সমন্বিত নেটওয়ার্ক সলিউশন সুবিধা কাজে লাগিয়ে দেশের প্রত্যন্ত এলাকা, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে ৫-জি নেটওয়ার্ক চালু করা হবে। ওয়্যারলেসনির্ভর এ নেটওয়ার্ক চালু হলে পাহাড়সহ অন্যান্য দুর্গম এলাকায়ও দ্রুতগতিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ মিলবে। ফলে ২০২৫ সালের মধ্যে দেশের সব অঞ্চলকে দ্রুতগতির ইন্টারনেটের আওতায় আনা সম্ভব হবে।

দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সামনে নিজেদের নেটওয়ার্ক প্রযুক্তির উল্লেখযোগ্য দিক ও কার্যকারিতা সফলভাবে উপস্থাপনও করেছে বিআইটিএল এবং এআরআরএ।