প্রথম আলোর খবর সেভ করবেন যেভাবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের এপ্রিল মাসে ফেসবুক ‘সেভ বাটন’ নামের একটি ফিচার উন্মুক্ত করে যার মাধ্যমে ব্যবহারকারী তাঁর প্রিয় খবর, লেখা, পণ্য, ভিডিও ফেসবুক সেভ ফোল্ডারে সংরক্ষণ করার সুবিধা পান।

সম্প্রতি প্রথম আলোর খবরে এ সুবিধা যুক্ত হয়েছে। ফেসবুকে প্রথম আলোর সংবাদ সংরক্ষণ করে সুবিধামতো সময়ে পড়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন পাঠক।

এ সুবিধা পেতে মোবাইল থেকে খবরের নিচে এবং ডেস্কটপ-ল্যাপটপে খবরের নিচে ও ওপরে উভয় জায়গায় একটি ‘সেভ টু ফেসবুক’ নামের বাটন পাবেন পাঠক।

ওই বাটনে ক্লিক করলে ‘সংবাদ সংরক্ষণ হয়েছে’—এ রকম একটি পপ-আপ দেখতে পাবেন। আপনার পছন্দ বা ভালো লাগা খবরগুলো এভাবে পরে পড়ার জন্য সংরক্ষণ করে রাখলে তা ‘সেভ’ বাটনের মধ্যে জমা থাকবে। পরে ওই খবরগুলো পড়তে সেভ বাটনে ক্লিক করলেই চলবে।
