প্রথম আলো ব্লগের নৌ-ভ্রমণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ব্লগের (www.prothom-aloblog.com) ব্লগারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে নৌ-ভ্রমণ। গত শুক্রবার মেঘনা নদীতে অনুষ্ঠিত এ নৌ-ভ্রমণে প্রথম আলো ব্লগের ৫০ জন ব্লগার অংশ নেন। দিনব্যাপী এ ভ্রমণে আশুগঞ্জ সার কারখানা, লালপুর, থানাকান্দিসহ বিভিন্ন স্থানে আড্ডা দেন ব্লগাররা। এতে সদ্য প্রয়াত প্রথম আলো ব্লগের নিয়মিত ব্লগার সাইফ ভূঁইয়া স্মরণে নীরবতা পালন করা হয়। এ আয়োজনে ছিলেন প্রথম আলো ব্লগের সহ-সঞ্চালক মেহেদি হাসান, ব্লগার নীলসাধু, সফেদ কুহেলী, স্বপ্নের ফেরিওয়ালা, আল-ইমরান, আছিব চৌধুরী, জিনজির, সাজ্জাদ হোসেইন, অনিন্দ্য অন্তর, কালপুরুষ, পাশা, শাহিদুল হক, জহিরুল ইসলাম, সলিম উল্লাহ, জমির উদ্দিন, শিমুল মাসুদ, ফারজানা ববিসহ অনেকে। —নিজস্ব প্রতিবেদক