প্রথম আলোর অ্যাকাউন্টকে স্বীকৃতি দিল টুইটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুষ্ঠানিকভাবে প্রথম আলোর টুইটার অ্যাকাউন্টকে স্বীকৃতি দিয়েছে জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটার।
আনুষ্ঠানিকভাবে প্রথম আলোর টুইটার অ্যাকাউন্টকে স্বীকৃতি দিয়েছে জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটার।

আনুষ্ঠানিকভাবে প্রথম আলোর টুইটার অ্যাকাউন্টকে স্বীকৃতি দিয়েছে জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটার। প্রথম আলোর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটি www.twitter.com/ProthomAlo  আজ শনিবার সকালে এ স্বীকৃতি পায়।

সাধারণত টুইটার বিভিন্ন দেশের তারকা, সাংবাদিক, সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তা, জনপ্রিয় ব্র্যান্ড এবং ব্যবসার অ্যাকাউন্টকে অফিসিয়াল হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে। এ স্বীকৃতি প্রমাণ করে এটি অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। স্বীকৃতি দেওয়া টুইটার অ্যাকাউন্টের পাশে আকাশি রঙের টিক চিহ্ন দেওয়া হয়, যা প্রমাণ করে এই অ্যাকাউন্টটি টুইটার কর্তৃপক্ষের স্বীকৃত। এর আগে বাংলাদেশে মাত্র দুইটি টুইটার অ্যাকাউন্ট এ স্বীকৃতি পেয়েছে। গণমাধ্যম হিসেবে প্রথম আলোর টুইটার অ্যাকাউন্ট প্রথম এ স্বীকৃতি পেল।