প্রথম ওড়ার প্রস্তুতি নিচ্ছে ‘ওরিয়ন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওড়ার জন্য তৈরি হচ্ছে ‘ওরিয়ন’। ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের ৩ জুলাই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রদর্শিত এ স্পেস ক্যাপসুলটিই এখন পর্যন্ত তৈরি হওয়া সর্বাধুনিক প্রযুক্তির স্পেস ক্যাপসুল। একটি নভোযানের অংশ হিসেবে ক্যাপসুলটি তৈরি করেছে নাসা।এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, ২০১৪ সালে প্রথমবারের মতো পরীক্ষা চালানো হবে এই ক্যাপসুলটির। তার আগে কেনেডি স্পেস সেন্টারে এসে পৌঁছেছে ওরিয়ন। ২০২৫ সালের মধ্যে কোনো গ্রহাণু বা মঙ্গল যাত্রার বাহন হবে এ ক্যাপসুলটি। যদিও এখনো ওরিয়ন তৈরির কাজে পুরোপুরি শেষ করতে পারেনি নাসা। তবে জানা গেছে, তৈরির পর প্রথম যাত্রায় তিন হাজার ৬০০ মাইল পাড়ি দিয়ে চাঁদের উদ্দেশে পাঠানো হবে ওরিয়নকে।অবশ্য ওরিয়নের প্রথম যাত্রায় কোনো মানুষ পাঠানোর পরিকল্পনা করেনি নাসা। নভোযান হিসেবে কতটা তাপ সহনীয় ও পৃথিবীতে ফিরে আসার ক্ষেত্রে কতটা চাপ সহ্য করতে পারে, প্রথমবার এই পরীক্ষাই দিতে হবে ওরিয়নকে।২০১১ সালে স্পেস শাটল যুগ শেষ হওয়ার পর ওরিয়ন তৈরির পরিকল্পনা করেছিল নাসা। এ প্রসঙ্গে নাসার নভোচারী রেক্স ওয়ালহেইম জানিয়েছেন, স্পেস শাটলের চেয়ে ওরিয়ন ভিন্নতর। শাটলের ভেতরটা অনেক বড় ছিল। ওরিয়নের প্রযুক্তি শাটলের চেয়ে আলাদা। বর্তমানে ওরিয়নের কাঠামো কেবল দাঁড় করানো গেছে, ২০১৪ সালে রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হবে ওরিয়নকে।