প্রথম কিউএইচডি অ্যামোলেড মোবাইল ডিসপ্লে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিউএইচডি অ্যামোলেড ডিসপ্লে
কিউএইচডি অ্যামোলেড ডিসপ্লে

মোবাইল ফোনের ডিসপ্লে কত উন্নত করা যায় তা নিয়ে চলছে বিশ্বের বড় বড় ডিসপ্লে নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা। সবার আগে বাজারে কিউএইচডি অ্যামোলেড মোবাইল ডিসপ্লে আনতে যাচ্ছে তাইওয়ানের প্রতিষ্ঠান এইউ অপট্রনিকস।
পাঁচ দশমিক সাত ইঞ্চি মাপের ডিসপ্লে প্যানেল তৈরি করেছে প্রতিষ্ঠানটি যাতে ২৫৬০ বাই ১৪৪০ রেজুলেশন পাওয়া যাবে। এইচডি ডিসপ্লের চেয়ে আরও উন্নত ছবি দেখা যাবে এতে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক রাডার এ তথ্য জানিয়েছে।
বাজারে স্যামসাং, শার্প, এলজির মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান কিউএইচডি ডিসপ্লে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্যামসাং বেশ কিছুদিন ধরেই তাদের মোবাইলের জন্য কিউএইচডি অ্যামোলেড ডিসপ্লে তৈরির চেষ্টা করে যাচ্ছে। তবে স্যামসাং এই ডিসপ্লে বাজারে আনার আগেই এইউ অপট্রনিকস তা বাজারে আনবে। এর আগে এ বছরের জানুয়ারিতে এই ডিসপ্লে তৈরির কথা জানিয়েছিল স্যামসাং।
কিউএইচডি অ্যামোলেড মোবাইল ডিসপ্লে হবে ০.৫৭ মিলিমিটার পুরু। এই ডিসপ্লে বিভিন্ন মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান তাদের মোবাইল ফোনে ব্যবহার করবেন।